-
মোহাম্মদ সেলিমুজ্জামান
মোহাম্মদ সেলিমুজ্জামান সদালাপী এবং জীবনবাদী কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান। তিনি কবি, কথাশিল্পী ও গবেষক হিসেবে সমাজে সমধিক পরিচিত। বর্তমানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত আছেন। জন্ম: পদ্মার পলিমাটি বিধৌত শ্যামল বাংলার প্রকৃতির সাথে বেড়ে ওঠা মোহাম্মদ সেলিমুজ্জামান পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের সন্তান। সম্ভান্ত মুসলিম প্রামাণিক পরিবারে ১৯৬৯ সালের ১ জানুয়ারি-তে তাঁর জন্ম। পারিবারিক জীবন: পিতা মহির উদ্দিন প্রামানিক ছিলেন আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা (শহীদ), মাতা মরহুমা হাজেরা খাতুন। ছয় ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। পিতামহ কফিল উদ্দিন প্রামাণিক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্ত্রী জাফরিন আক্তার,…
-
আমার শিক্ষাজীবন
আমার শিক্ষাজীবন তাহমিনা খাতুন আমি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করলাম। পূর্বসূরী বড় বোনদের চেয়ে আলাদা নয় আমার গল্প! উচ্চশিক্ষার সুযোগের অভাব। প্রায় বছর খানেক কেটে গেল ঘরে বসেই। আমার তৃতীয় ভাই মরহুম খন্দকার আবুল খায়ের (বড় তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ হওয়ায় আমরা ছোট ভাই-বোনেরা তাঁকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করতাম) যাঁর অবদান আমার জীবনে সবচেয়ে বেশী। শুধু আমার জীবনে নয়, আমার ছোট আরও তিন ভাই, বোনের জীবনেও ছোট ভাইয়ের অবদান অনস্বীকার্য! ছোট ভাই নিজে তখন ঢাকায় সামান্য বেতনে একটি চাকুরীর পাশাপাশি নৈশ কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করছিলেন। ছোট ভাই ছুটিতে বাড়ি এলেন। আমার কাছে জানতে চাইলেন কি করে সময়…
-
পক্ষিরাজের ডানা (৩য় পর্ব)
পক্ষিরাজের ডানা (৩য় পর্ব) সাইফুর রহমান পরীক্ষা শেষ হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পর যথারীতি রেজাল্ট বেরুলো। প্রাপ্ত ফলাফলে দেখা গেল জানে আলম শুধুমাত্র বাংলা ছাড়া আর সবগুলো বিষয়েই ফেল করেছে। স্কুলের হেড মাষ্টার আবুল কাশেম জানে আলমের বাবা মাজেদ শেখকে স্কুলে ডেকে পাঠালেন। তাকে উদ্দেশ্য করে ক্ষুদ্ধ কণ্ঠে বললেন, __ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে নজর দিতে পারো না তো ওদের স্কুলে পাঠাও কেন মাজেদ মিয়া। ক্ষেত খামারে কাজে লাগালেও তো এর চেয়ে বেশি লাভবান হতে। কথাগুলো যে প্রধান শিক্ষক বিদ্রুপাত্মক সুরে বলছেন মাজেদ শেখের সেটাও সম্ভবত মাথায় ঢোকে না। __ঠিকই কয়ছেন মাষ্টার সাব। আমিও তাই ভাবতিছি ওক আমি মাটেই লাগা দেবো।…
-
প্রেমের প্রয়াণ
প্রেমের প্রয়াণ আবু জাফর খান রমণীর কোঁচড় ছিড়ে প্রেম পড়ে গেলে রাতের ঘুমপাখির ডানার শব্দ শোনা হয় না আর। প্রথম যেদিন আঙুল খেলেছিল দ্বিপর্ণ গাছের বোঁটায় ডালপালা মেলেছিল কিছুকাল পাখিদের ওড়াউড়ি ছিল পাতায় পাতায় রহস্যের আলো এসে পড়েছিল। এখন সুনসান! কিছুদিন, প্রথম কয়েকটা দিন শুধু অন্ধকার থেকে আরও অন্ধকারে পথ ঘুরে যেত; মনে হতো, এই আলোর অন্ধকারে জলের শরীর ঘেঁষে পদ্ম ফুটবে, বৃষ্টিভেজা দু-একটি পাতা এসে পড়বে নৌকোর মাস্তুলে। এখন মেঘ কাঁদে! মেঘেরা কেঁদে যায় অসুখের শোকে গনগনে লৌহরঙের সূর্যোদয় নিয়ে আমি এখন ব্যস্ত থাকি পায়ের তলার মাটি মূলত সরে গেছে যাক সরে, শূন্যে ভাসব। দেবালয় এখন শ্মশান! আমার…
-
ও রিহানা (শেষ পর্ব)
ও রিহানা (শেষ পর্ব) সৈকত আরেফিন রিহানার সঙ্গে আমার নতুন জীবন শুরু হল। এরকম হবার কথা ছিল না। ব্যতিক্রম আমি পছন্দ করি না। অথচ বার বার আমাকে এই গাড্ডায় পড়তে হয়। আমার মাথার মধ্যে রিহানার জন্য একটা জায়গা ফাঁকা হয়ে গেল। বুকের মধ্যেও। শারমিন বুঝতে পারছিল আমার কিছু একটা হয়েছে। বাচ্চারাও। মেয়েটা সেদিন আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, বাবা তোমার কি অসুখ করেছে? আমার আসলে অসুখ করেছে। রিহানা-অসুখ। রিহানাকে আমি রি বলে ডাকি। ও আমাকে এবি বলে। বলে, এবি তুমি জানো না, কী জীবন আমি যাপন করি! রিহানা দিনে দিনে অনেক কথাই বলেছে আমাকে। খুব ছোট বয়সে বিয়ে…
-
শূন্যতা, সাধ ছিল মা
শূন্যতা মো. হাতেম আলী স্বপ্ন দেখেছি কাছে ডেকেছি ঘর বেঁধেছি,সখি তোর সনে; ওগো রূপসী ভালো বেসেছি ছবি এঁকেছি,বসে নির্জনে। ফোঁটা কাননে মোরা দু’জনে সুখালাপনে,কাটিতো দিন ; বিনি কারণে সখি এ মনে কি যে দহনে,করিলি লীন। ঐ দু’চোখে কিনা কি দেখে তুই আমাকে,করিলি পর ; আজও বুঝিনি ওগো অভিমানি কেন যে হইলি, স্বার্থপর..? তুই বিহনে ভেজা নয়নে তুষিত মনে,বসে যে রই ; স্মৃতির পাতায় কত যে কথা মনেরই ব্যথা,কারে বা কই। বল না দেখি তুই ও সখি দিয়ে যে ফাঁকি,ভাঙলি ঘর ; বুকে হাত রেখে বল আমাকে আছিস কী সুখে,করে তুই পর। যদি কোনদিন হয় গো মলিন বাজে বিষ বীণ,…
-
ভাই-বোনদের কথা
ভাই-বোনদের কথা তাহমিনা খাতুন আমারা মোট এগারো ভাই-বোন। আমাদের সবার বড় ভাই মরহুম খন্দকার আবু তাহের। আমাদের বড় ভাইকে আমরা ‘মিয়াভাই’ বলে সম্বোধন করতাম। মিয়া ভাই বয়সে আমার চেয়ে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। গ্রাম থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে, মিয়া ভাই আমাদের গ্রাম থেকে বেশ কয়েক মাইল দূরে ধোবাখোলা করোরেশন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন, আমার জন্মেরও আগে! মাত্র ৫ম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া এক বালক নিজ পরিবার ছেড়ে দূর গ্রামের অপরিচিত এক পরিবারে ‘লজিং’ বা ‘জায়গীর’ থেকে লেখা-পড়া চালিয়ে গেলেন। লজিং বা ‘জায়গীর থাকার’ ধারণাটা হয়তো এখন অনেকেরই অপরিচিত। বৃটিশ ভারতের শেষের…
-
পক্ষিরাজের ডানা (২য় পর্ব)
পক্ষিরাজের ডানা (২য় পর্ব) সাইফুর রহমান পূর্ব-দক্ষিণ কোণে কুচকুচে কালো মেঘ। ভাবে মনে হচ্ছে বড় ধরনের ঝড় আসবে শীঘ্রই। এক পাল সাদা বক পূর্ব দিক থেকে উড়ে যায় পশ্চিমে। পূর্বদিকের কোন অঞ্চলে হয়তো ইতোমধ্যে ঝড় শুরু হয়ে গেছে। আর সেজন্য পাখ-পাখিরা দল বেঁধে সব পালিয়ে যাচ্ছে নিরাপদ কোনো আশ্রয়ে। আসন্ন বিপদের আঁচ পেয়ে গরুগুলোকে নিয়ে জানে আলম বাড়ির পথে পা চালায় দ্রুত। জানে আলম তার গরুগুলোকে উঠোনের শেষ প্রান্তে খড়ের গাদার পাশে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দেয় শক্ত করে। বাড়ির ভেতর থেকে জানে আলমের বাবা মাজেদ শেখ চিৎকার করে ওঠে “তোর কি কোন জ্ঞান কাণ্ড নেইরে আলম, গরু গুলেক…
-
ও রিহানা (১ম পর্ব)
ও রিহানা (১ম পর্ব) সৈকত আরেফিন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে দিন। কিছুতে এই ঘোর কাটছে না। প্রতিদিন ঘুম থেকে উঠছি, খাচ্ছি, বাইরে যাচ্ছি, ফিরে আবার ঘুমাচ্ছি। কিন্তু কিছুই যেন করছি না। রিহানা আমাকে যাদুঘোর বিহ্বলতায় বিপন্ন করেছে। সকালে ফোন দিয়েছিলাম রিহানাকে। ধরেনি। ও এখন আমার ফোন ধরে না। সিগারেটের দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন এন্ড হেজেস নিলাম। সিগারেটের আগুনে কি যন্ত্রণা পোড়ে? আমার তো এমন হবার কথা নয়! ছেলে, মেয়ে বউ নিয়ে সুখে সংসার করার কথা আমার। ব্যতিক্রম কিছু আমার ভাল লাগে না। অথচ বারবার এই গাড্ডাতেই আমি পড়েছি। স্কুলে থাকতে কখনো ফার্স্ট হতে হবে—এমন কি সেকেণ্ড হবার…
-
নির্জলা উপবাস, চন্দ্রমুখী, তোমার ভালোবাসা
নির্জলা উপবাস ফজলুল হক বৃষ্টি থেমে গেছে অনেক আগেই কার্ণিশে জল ঝরছে.. মন করিডোরের অন্ধগলির দেয়াল ভাঙা পথে নিমগ্ন ভাবনার দ্বারে শীস দিয়ে যায় ধূসর স্মৃতিরা। রাত্রির আকাশে হেঁটে হেঁটে ইচ্ছেরা ক্লান্ত চাঁদের দূরত্ব রেখায় আঁকে ক্ষয়িত জীবনের আল্পনা। জানি না গন্তব্য কোথায় তবুও পথ খোঁজার শেষ নেই; অন্তর্গৃহে সুখের ছায়া স্পর্শে নয় মরা নদীর শূন্যতার শেষ ঠিকানা অবধি অবিশ্রাম তোমাকে খুঁজেছি, খুঁজেছি– গাঙচিল ওড়া উদার আকাশের নীচে বুড়িগঙ্গার জোয়ার জলে নায়তে আসা অজস্র রমনীর ভিড়ে। কী এক অদ্ভুত বাসনায় আচমকা গোত্র বদলে ফেলেছো বদলেছে উচ্ছ্বাস, তোমার আকাশেও ভিন্ন রঙের মেলা। হেঁসেলের ধোঁয়া, পোড়া মাটির গন্ধ তাল পাখার বাতাস–…






























