-
পথভোলা এক পথিক (১ম পর্ব)
পথভোলা এক পথিক (১ম পর্ব) এ কে আজাদ দুলাল করোনা বিষাদ কাল। সারা বিশ্ব স্থবির। ব্যবসা থেকে আরম্ভ করে সকল প্রকার কর্মকাণ্ড এক কথায় অচল। এর মধ্যে বিনোদনের কথা ভাবাই যায় না। তাই বলতে গেলে গত বছর বাঙালির জীবনের শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ এবং ভাষার মাস ফ্রেরুয়ারি যাপন করা সম্ভব হয়নি। এ বছরে যথা সময়ে বইমেলা আয়োজন করা সম্ভবপর হয়নি। তবে সেটা হয়েছে মার্চের দ্বিতীয় সপ্তাহে, দু-সপ্তাহের জন্য। এবার একটা উপন্যাস বের হয়েছে। প্রকাশক সাহেব একদিন মোবাইলে কটুকথা শোনালেন। __আরে ভাই, বই প্রকাশ করে, ঘরে ঘোমটা দিয়ে বসে থাকলে কি বই প্রচার হবে? কাহিনী ভালো দেখে বইটি প্রকাশ করলাম।…



