-
রোদেলা দুপুর কাঁদে (১ম পর্ব)
রোদেলা দুপুর কাঁদে (১ম পর্ব) খলিফা আশরাফ বিকেলের কফি হাতে বারান্দায় বসেছে অনিমা। সপ্তাহ দুয়েক আগে PhD সেরে আবার ভার্সিটিতে যোগদান করেছে সে। বাসায় দূর সম্পর্কের এক খালা আর একটা ছোট কাজের মেয়ে থাকে তার সঙ্গে। ভার্সিটির একই বিল্ডিংয়ে বেশ কয়েকজন শিক্ষক থাকেন। অনিমা থাকে তিন তলায়। কোলাহলমুক্ত ছিমছাম এলাকা। বিকেলে বারান্দায় বসে কফি খেতে বেশ ভালোই লাগে। হঠাৎ একটা ইগড গাড়ি এসে নিচে দাঁড়ালো। ড্রাইভার ত্বরিত দরজা খুলে দিতেই একজন সৌমশ্রী প্রোঢ় ভদ্রলোক নামলেন। অনিমা জানে, তার কোন গেস্ট আসার কথা নয়। কফিতে চুমুক দিলো সে। কিন্তু বেল বাজছে তার ফ্লাটেই। এগিয়ে গেলো অনিমা। কাজের মেয়েটা দরজা খুলে…



