-
আমার মা
আমার মা তাহমিনা খাতুন আমার মায়ের তুলনা একমাত্র আমার মা নিজেই। নিজের মা বলে বলছি না। প্রত্যেকের মা প্রত্যেকের কাছে প্রিয়। কিন্তু কিছু অসাধারণ বৈশিষ্ট ছিল আমার মায়ের। মাকে নিরক্ষরই বলা যায়। কিন্ত নিজের সন্তানদের শিক্ষার ব্যাপারে মা ছিলেন সদা সতর্ক প্রহরী! সময় মত পড়তে বসলাম কিনা, ঠিক মতো স্কুলে গেলাম কিনা, পরীক্ষার ফলাফল কেমন করছি-প্রতিটি ব্যাপারে মায়ের ছিল তীক্ষ্ণ দৃষ্টি। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে মায়ের ছিল অপরিসীম আগ্রহ। আমার ছোট বেলায় আমাদের ঘনিষ্ঠ আত্মীয় গৃহিণীদের দেখেছি ঘরকন্না ছাড়া তাঁদের মধ্যে দেশের বা বহির্বিশ্বের ঘটনা জানার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আমার মা যেটুকু রিডিং পড়তে পারতেন…
-
পক্ষিরাজের ডানা (১ম পর্ব)
পক্ষিরাজের ডানা (১ম পর্ব) সাইফুর রহমান চৈত্র মাস প্রায় শেষের দিকে। সুজানগরের গাজনার বিলের বিস্তীর্ণ নাবাল অঞ্চল এ সময়টাতে সাহারা মরুভূমির মত শুষ্ক ও উষ্ণ। অথচ ভরা বর্ষায় এই গাজনা বিলের প্রমত্ত উত্তাল ঢেউ ও জলরাশি দেখে কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবে না যে, গ্রীষ্মে এই বিলের কী এক করুণ পরণতি দৃশ্যমান হয়। যদিও চৈত্র-বৈশাখের খরতাপে অনেক প্রান্তিক কৃষক গভীর নলকূপ গেঁড়ে বোরো ধান জন্মানোর জন্যে সেচ ব্যবস্থাটি চালু রাখেন। কিন্তু তারপরও পেঁয়াজ ও অন্যান্য রবি শষ্যের জমিগুলো বেশিরভাগই বিরান, আবাদহীন ও পরিত্যাক্ত হয়ে পড়ে থাকে বর্ষা নামার পূর্ব পর্যন্ত। তবে এটা দেখে আশান্বিত হতে হয় যে বিরান এই…
-
কাঠগোলাপ ও প্রেম
কাঠগোলাপ ও প্রেম শফিক নহোর প্রতীক্ষার প্রহর যেন সতীনের যন্ত্রণার চেয়েও তীব্র কষ্টকর। দেওয়াল ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখছি; নিজের হাতের মোবাইল ফোনের স্কিনের ঘড়িতে সময় দেখতে ভুলে গেছি। তলিয়ে যাওয়া জাহাজের নাবিকের মতো। হালকা শীত তবুও শরীর ঘেমে যাচ্ছে। মনে হচ্ছে ঘড়ির কাঁটা শত্রুপক্ষ শিকল দিয়ে বেঁধে রেখেছে। কাঙ্ক্ষিত সময়ের কাটা ঘড়ির বুক জুড়ে জেগে উঠুক; নদীতে চর পরার মতন নতুন এক আশার প্রদীপ নিয়ে। আবারো যখন দেওয়াল ঘড়িটার দিকে নিজের অজান্তে দৃষ্টি চলে গেল, ঠিক তখন মোবাইল ফোনের রিংটোন বেজে উঠল। বুকের ভেতর থেকে ছন্দের তালে নেচে উঠল হৃদয়। কোনো আনন্দের সংবাদ নেই, কোনো মানুষের আগমন নেই।…
-
আমাদের সুজানগর
আমাদের সুজানগর পাবনা জেলার সুজানগর উপজেলার সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের লক্ষ্যে ২০২১ সালে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “আমাদের সুজানগর” প্রতিষ্ঠিত হয়। এক নজরে আমাদের সুজানগর: প্রতিষ্ঠাকাল: ৪ জুন, ২০২১ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা: ইঞ্জিনিয়ার মো. আলতাব হোসেন ওয়েবসাইট: www.amadersujanagar.com ফেসবুক আইডি: www.facebook.com/amadersujanagar2021 ফেসবুক গ্রুপ: www.facebook.com/group/amadersujanagar ফেসবুক পেইজ: www.facebook.com/info.sujanagar ইউটিউব চ্যানেল: www.youtube.com/@amadersujanagar ইনস্ট্রাগ্রাম: www.instagram.com/amadersujanagar টুইটার: www.twitter.com/AmaderSujanagar ই-মেইল: editor.amadersujanagar@gmail.com লক্ষ্য ও উদ্দেশ্য: মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আদর্শিক ঐশ্বর্যে বিকশিত করা; সুস্থির সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করা। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ করা; গুণিজনের জীবনী সংগ্রহ, সম্প্রচার…
-
মধু মাস, বাদাইর জোলা, মেহের আলী, সব শ্রমিকের গড়া
মধু মাস মো. শরিফুল ইসলাম জৈষ্ঠ্য মাস মধু মাস গাছে পাকে আম, সবুজ পাতার ফাঁকে আছে কালো পাকা জাম। কাঁঠাল পেকে সুবাস ছড়ায় মৌ মৌ করে বাড়ি, লিচু পেকে টকটকে লাল গাছে সারি সারি। তালগাছে তাল ধরেছে খাইতে লাগে ভারী, পেয়ারা গাছে বের হয়েছে নতুন নতুন কুড়ি। লেবু,কলা,আতা আনারস খাইতে লাগে বেশ, মধু মাসে ফলে ঘেরা আমার বাংলাদেশ। বাদাইর জোলা আমাগরে বাদাইর জোলায় আইছে নয়া পানি, রাহাল বেটা পার হচ্ছে গরুর লেজ টানি। নয়া পানি দেখে বিটীরা আইছে জোলার ধারে, ছাওয়ালপাল সব লাচ্ছে দেহো একটু পরে পরে। জালিরা সব মাছ ধরবে করছে নাওয়ের যতন, গাসুরিয়া ঘাস মাথায় করেছে…















