• ঊর্মিমালা-১ম-পর্ব; amadersujanagar.com
    গল্প,  শাহানাজ মিজান,  সাহিত্য

    ঊর্মিমালা (১ম পর্ব)

    ঊর্মিমালা (১ম পর্ব) শাহানাজ মিজান   শেষ সম্বল বলতে বাকী ছিলো শুধু এই পুরোনো আম গাছটা। আজ সেটাও বিক্রি করে দিলাম। এছাড়া আর কোনো উপায় ছিলো না। কিন্তু এরপর কি হবে, কি করবো, কিভাবে মায়ের চিকিৎসার খরচ যোগাড় করবো জানি না। আমার মা কিডনির মারাত্মক রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন, যতো তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। তা না হলে, মাকে আর বাঁচানো যাবে না। আমরা খুব গরীব। সহায় সম্পত্তি বলতে বাপ দাদার রেখে যাওয়া এই ভিটে বাড়ি, আর বাড়িতে দোচালা টিনের একটা ঘর। এছাড়া আর কিছুই নেই। বাড়িতে কয়েকটি পুরোনো ফলজ গাছ ছিলো, আম, কাঁঠাল, আর নারিকেল গাছ। এসব ফলমূল বিক্রি…

  • শাপলাদিঘির-পাড়ে
    কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

    শাপলাদিঘির পাড়ে, দু’হাত বাড়িয়ে, তুমি যত উন্নত, রূপকন্যা

    শাপলাদিঘির পাড়ে খোন্দকার আমিনুজ্জামান   নীরবে নির্জনে শাপলাদিঘির পাড়ে এসো বন্ধু দেখা হবে তমাল-তলাতে। পড়ন্ত বিকেলে, শোভিত পত্র-পল্লবে আসিব চলতে চলতে পারিনি যা বলতে তাও বলিব তুমি এলে বসব দুজনে দিঘির চালাতে। সময় চেয়েছিলে কথা দিতে বলেছিলে খোলা মনে বলিও তুমি পুষ্পিত পরশে নৈসর্গিক এই স্বর্গে কিছু কথা বলব আমি কথা হলে দুজনে, জানি বদল হবে মালা গলাতে। বসন্ত বিলাসে খোলা সমীকরণে বসিব গল্প-কল্প-সুর আর গানে ভাসিব এসো বন্ধু তোমার মোহন গান জাগবে গলাতে। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- ভালোবাসার গ্রাম হৃদয় ভেঙে যায় কবি ও কবিতা দেশের  মাটি     দু’হাত বাড়িয়ে দু’হাত বাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে রয়েছি বন্ধু…

  • বেলীফুলের-ঘ্রাণ-১ম-পর্ব
    গল্প,  শফিক নহোর (গল্প),  সাহিত্য

    বেলীফুলের ঘ্রাণ (১ম পর্ব)

    বেলীফুলের ঘ্রাণ (১ম পর্ব) শফিক নহোর   ১. পারুল গ্রামের মেয়ে। বেলিফুলের মতো সাদা চেহারা, চোখ দুটি মায়া ভর্তি। কথা বললে মনে হয় কথার সঙ্গে রসগোল্লার রস বেরিয়ে আসে। ঠোঁটের কিনারে ক্ষয়ে যাওয়া চাঁদের ঝিলিকের মতো মিহি আবেগি ঢঙ লেগে থাকে সর্বক্ষণ। লেখাপড়ায় গাঁয়ের মধ্যে সেরা। স্কুলের মাস্টাররা স্নেহ করে খুব, এক নামে তাকে সবাই চেনে জানে ভালো ছাত্রী হিসাবে। পারুল স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন একটা সময় অধরা রয়ে যায়। তার মা মারা যাওয়ার পর। মায়ের মৃত্যুতে পারুল যেন ভিন্ন গ্রহের বাসিন্দা বনে যায়। উদাস একটা ভাব চেহারার ভেতর। বেলে মাছের মতো জাবর কাটতে থাকে সারাক্ষণ। বাড়িতে বেশিদিন…

  • একজন-কিশোরীর-প্রেম-২য়-পর্ব
    এ কে আজাদ দুলাল (গল্প),  গল্প,  সাহিত্য

    একজন কিশোরীর প্রেম (২য় পর্ব)

    একজন কিশোরীর প্রেম (২য় পর্ব) এ কে আজাদ দুলাল   ──সাগরদা কেমন আছো? সাগর ক্রমান্বয়ে কেমন যেন অতল চিন্তার ভেতরে ঢুকে যাচ্ছে। বিমল-বাসন্তীর পাতা এ কোন ধরনের ফাঁদে ফেললো তাকে। এটা নিছক মজা বা কৌতুক নয় তো? শীতের সকাল সাগরের শরীর ঘামছে। ফুলহাতা সোয়েটার পরেছে। অস্বস্তি বোধ করছে। এটা কি রসিকতা, না অন্য কিছু? ──বাসন্তীদি, তোমাদের বন্ধু ঘামছেন। ফ্যান চালু করে দাও। সাগরদা বলতো ছোট বেলায় তোমার কোন ফুল প্রিয় ছিলো? সাগর আরও আশ্চর্য হয়ে গেলো সরাসরি তুমিতে এবং ছোট বেলায় তার কোন ফুল প্রিয় ছিলো। হ্যাঁ, ছিলো তো বটেই। এই তো গাঁদা ফুল। এখনই হয়ত বলবে প্রতিদিন স্কুলে ফুলগুলো…

  • কপিশ-নয়ন-৩য়-পর্ব
    আবু জাফর খান (গল্প),  গল্প,  সাহিত্য

    কপিশ নয়ন (৩য় পর্ব)

    কপিশ নয়ন (৩য় পর্ব) আবু জাফর খান   পাঁচ. রুদ্র শাওনের মন ভীষণই খারাপ। সে দিনের পর দিন উপোস করে কাটিয়েছে, তবুও এত মন খারাপ হয়নি। বছর ঘুরে এল মজু মামার খোঁজ নেই। সে চরকির মতো ঘুরে ঘুরে তাঁকে খুঁজেছে। পায়নি। শাওনের মেজাজ সপ্তমে চড়তে থাকে। সে রোষে ফুঁসতে ফুঁসতে হাটে। ক্রুদ্ধ শাওনের সমস্ত কোপ আব্দুর রহিত ব্যাপারীর ওপর। সে আর একবারই স্বার্থপর লোকটির মুখোমুখি হবে। থলির বিড়াল বের করে জনসমক্ষে লোকটিকে উদোম করে দেবে। ব্যাটা লেবাসধারী কঞ্জুস। শাওনকে চেনো না তুমি। মজহাব চৌধুরীকে বাড়িতে দেখেই আব্দুর রহিত ব্যাপারীর রক্ত ফুঁসে ওঠে। এই শালা আবার কোত্থেকে উদয় হলো! নিশ্চয়ই মাগি…

  • শৈশবের-দুঃখজাগানিয়া-স্মৃতি
    বাঘুলপুর,  রানিনগর,  সাহিত্য,  স্মৃতিচারণ

    শৈশবের দুঃখজাগানিয়া স্মৃতি

    শৈশবের দুঃখজাগানিয়া স্মৃতি  কৃষ্ণ ভৌমিক   শৈশব যেন দুঃখজাগানিয়া স্মৃতি। আর যদি সে হয় গ্রামীণ শৈশব, তাহলে মধুময় সে সোনালী দিন মনের পর্দায় বারবার ফিরে আসে। তখন মনে অনুভুত হয় আনন্দ, বেদনা। আমার শৈশব কেটেছে পাবনা জেলার সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল গাজনার পার্শ্ববর্তী বাঘুলপুর গ্রামে। কৃষিজীবি পরিবারে গ্রাম বাংলার ধুলা, কাদা মাটির সাথেই জড়িয়ে থাকে শৈশব। আমারও তার ব্যতিক্রম নয়। বনজঙ্গল, খাল-বিল, মাঠ-ঘাটে শৈশবের দৌঁড়-ঝাপ, গ্রামীণ মেঠোপথ, বর্ষায় ডুবু ডুবু গ্রামের ছবিও যেন এখনো স্মৃতিতে ভেসে উঠে। এখনো দেখতে পাই দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ। আউশ ধানের জমিতে সাথি ফসল, ডাবধান, ভুরা আর কাউনের লম্বা শীষের…

  • একজন-কিশোরীর-প্রেম-১ম-পর্ব
    এ কে আজাদ দুলাল (গল্প),  গল্প,  সাহিত্য

    একজন কিশোরীর প্রেম (১ম পর্ব)

    একজন কিশোরীর প্রেম (১ম পর্ব) এ কে আজাদ দুলাল   শীতের সকাল। গ্রামে শীতের আমেজ আলাদা। ইচ্ছে করে বিছানায় শুয়ে থাকা যায় না। অনেক দিন পর সপরিবারে গ্রামের বাড়িতে এসেছে সাগর। গ্রামের লোকজন এবং আত্মীয়-স্বজনের কাছে সাগর নামেই পরিচিত। সমবয়সী এবং বয়োজ্যেষ্ঠ আত্মীয়-স্বজন এবং গ্রামবাসী তাকে এই নামে চেনে। এ প্রজন্মের অধিকাংশ ছেলে-মেয়ে তার নাম শুনেছে, তবে পরিচয় হওয়ার সুযোগ হয়নি। বছর দুয়েক হলো নিয়মিত গ্রামে যাতায়াতে অনেকেই এখন তাকে চেনে। তাদের সঙ্গে আড্ডা দেয় সাগর। সাগর বাড়িতে এলে আলাদা আনন্দের ঢেউ বয়ে যায়। যে ক’দিন ছেলে-মেয়ে নিয়ে থাকে, সবার সাথে মিলেমিশে থাকে। ছেলে-মেয়েরা বেশ আনন্দ করে অবকাশ সময় কাটিয়ে…

  • গ্রন্থাগার-আইন
    খ ম আব্দুল আউয়াল,  প্রবন্ধ,  সাহিত্য

    গ্রন্থাগার আইন

    গ্রন্থাগার আইন খ ম আব্দুল আউয়াল   মানব সমাজে ইউরোপীয় রেনেসাঁ পরবর্তীকালে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন জাতিরাষ্ট্র (Nation State) প্রতিষ্ঠা পেতে শুরু করে। মানব বিবর্তনের পরিবর্তনের ধারায় রাষ্ট্রীয় সভ্যতায় এই গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জনকল্যাণের জন্য নানাবিধ আইন ও নীতিমালা প্রণীত হতে থাকে। বর্তমান বিশ্বে যে সকল দেশ তথ্যের মহাসরণীতে অবস্থান করছে তাদের তো কথাই নেই, উন্নয়নশীল দেশগুলোতেও গ্রন্থাগার আইন চালু হয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সভ্যতার শুরুতে প্রথমে ফরাসি সমাজ ও রাষ্ট্র পাবলিক লাইব্রেরিকে সমাজের মৌলিক চাহিদা হিসেবে স্বীকার করে নিয়েছে। ১৫৩৭ সালে তারা লাইব্রেরি বিষয়ে আইন প্রণয়ন করে। মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৪৫ সালে নিউইয়র্কে করারোপের মাধ্যমে পাবলিক লাইব্রেরি…

  • সমকালীন_পাঠ_প্রতিক্রিয়া
    পাঠ প্রতিক্রিয়া,  সাহিত্য

    সমকালীন পাঠ প্রতিক্রিয়া

    সমকালীন পাঠ প্রতিক্রিয়া তাহমিনা খাতুন   ১৭ সেপ্টেম্বর ২০২২ প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত ব্যতিক্রম ধর্মী একটি খবর অনেকেরই বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল। খবরের শিরোনামটি  ছিল এ রকম,                                                                                                               ১০১টি  প্রিয় বই দেনমোহরে বিয়ে করলেন নিখিল সান্ত্বনা। খবরটিতে উল্লেখ ছিল, ‘বিয়েতে দেনমোহর টাকা বা স্বর্নালংকার নয়, প্রেমিকা চেয়েছেন তার প্রিয় ১০১টি বই।’ প্রেমিক কবি নিখিল নওশাদ ও তার প্রেমিকা সান্ত্বনা খাতুনের ধরিয়ে দেওয়া ১০১টি বইয়ের মধ্যে ৭০টি বই সংগ্রহ করতে পেরেছেন! শুক্রবার সন্ধ্যায় সেই ১০টি  বই নগদ হিসেবে এবং বাকি ৯১ টি বই বাকি হিসাবে দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়েছে এই প্রেমিক যুগলের।’ এরই ধারাবাহিকতায় গত…

  • কপিশ-নয়ন-২য়-পর্ব
    আবু জাফর খান (গল্প),  গল্প,  সাহিত্য

    কপিশ নয়ন (২য় পর্ব)

    কপিশ নয়ন (২য় পর্ব) আবু জাফর খান তিন. মজহাব চৌধুরী ওরফে মজু মামা উচ্চ বংশীয় মানুষ। পুরুষ পরম্পরায় তাঁদের আভিজাত্য যেমন ছিল, ধন সম্পদেরও কমতি ছিল না। তাঁর বাবা ব্রিটিশ এবং পরবর্তীতে পাকিস্তান সরকারের আমলে পদস্থ পুলিশ অফিসার ছিলেন। তিনি ছিলেন কর্মনিষ্ঠ অতি সজ্জন। উদারহস্ত এই পুলিশ কর্মকর্তা দু’হাতে দুঃস্থ মানুষদের দান করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে অতি সুখের সংসার ছিল তাঁর। ছেলে-মেয়েরা অতিশয় মেধাবী। মজহাব চৌধুরী পাকিস্তান আমলে ম্যাট্রিকুলেশনে রাজশাহী বোর্ডে প্রথম হন। তিনি ইংরেজি বিষয়ে ছিলেন তুখোড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরজিতে অনার্স এবং মাস্টার্স করেন। তাঁর মতো একজন মানুষের উচ্চপদে অধিষ্ঠিত হবার কথা থাকলেও তিনি হয়ে যান ভবঘুরে ধরনের এক…

error: Content is protected !!