• ভালোবাসা
    কবিতা,  সাহিত্য

    ভালোবাসা

    ভালোবাসা রাফিয়া লাইজু   ভালোবাসা তুমি আছ- নবজাতকের নরম তুলতুলে হাতের ছোঁয়ায় ক্লান্ত পরিশ্রান্ত বিরামহীন মাতৃত্বের মমতায় বাবার কঠোর শাসনের আড়ালে শাশ্বত কোমলতায় ভাই-বোনের খুনসুটি আদি ও অকৃত্রিম সরসতায় আধো আধো কথা বলা শিশুর প্রথম ভাষায় শৈশব-কৈশোর-তারুণ্যের-উচ্ছ্বলতায়। ভালোবাসা তুমি আছ- নবোদিত সূর্যের ছড়িয়ে পরা নরম আলোয় বাঁক ডাকা-প্রাতের আগমনী বার্তায় প্রত্যূষে নির্মল বাতাস পাখির কলকাকলির মুখরতায় সবুজ ঘাসের ডগায় স্বচ্ছ শিশির কণায় কালপুরুষ-সপ্তর্ষিমন্ডল বাঁধভাঙা জোছনায়। ভালোবাসা তুমি আছ- প্রেমিকের না বলা কথার ব্যকুলতায় অপেক্ষারত প্রেমিকার উদ্বেগ উৎকণ্ঠায় হতাশাগ্রস্ত বেকার যুবকের একগাল দাঁড়ির বিষন্নতায় রাত জাগা স্মৃতির তোরণ রোমন্থনায় যুবকের শেষ চুমুক হেমলকের বিষাক্ততায়। ভালোবাসা তুমি আছ- জ্যৈষ্ঠের রসালো ফলের সুঘ্রাণ…

  • কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

    আমার সংসার

    আমার সংসার মযলুম মুসাফির   যেদিন আমার এ সংসারে আসলো ছেলের মায়ে, অসীম পথের যাত্রা কিছু শিখলো কঠিন ঘায়ে। বাপের বাড়ি শেখেনি কাজ, মায়ের স্নেহের ধন, এখন সেটা করতে গেলে ঘটায় অঘটন। পানি টানা রান্না করা কাপড় ধোয়ার কাজ, করছে বটে, কপালে তার ভাঁজের পরে ভাঁজ। সেদিন আমায় নাক ফুলিয়ে বলছে অনেক রাতে, এই সংসার এমন করে কোন পাগলে পাতে! আমি বুঝি আসলে তার নাই সংসার জ্ঞান, তাইতো আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর ঘ্যান। একটুখানি বকা ঝকায় গুটিয়ে ফেলে ব্যাগ, আমি ভাবি এবার বুঝি করবে আমায় ত্যাগ। আবার তারে আদর করে কাছে টেনে আনি, সাথে সাথেই সব অভিমান ভোলে অভিমানী।…

error: Content is protected !!