-
একুশ মানেই স্বাধীনতা, অচিন পাখি, আত্মবিলাপ
একুশ মানেই স্বাধীনতা মো. হাতেম আলী একুশ মানে বাঁচার ভিত বীর বাঙালীর অহংকার। একুশ মানে স্বপ্ন বুনন পথ দেখালো স্বাধীনতার। একুশ মানে শিশুর মুখে প্রথম শোনা মিষ্টি ভাষা। একুশ মানে ভায়ের রক্তে বন্দী প্রাণে মুক্তির আশা। একুশ মানে শিশুর মনে গল্প-ছবির বর্ণমালা। একুশ মানে ফাগুন মাসের আগুন ঝরা বরণডালা। একুশ মানে তাজা প্রাণের রক্ত রাঙা রাজপথ। একুশ মানে মনের চেতনা সত্য ন্যায়ের দীপ্ত রথ। একুশ মানে হার না মানা শহীদ স্মৃতির দৃশ্যপট। একুশ মানে মায়ের ভাষায় বলতে স্বাধীন মতামত। আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা- স্বর্গসুখ কাগজের ফুল সাধ ছিল মা আত্মবিলাপ স্বার্থের পৃথিবীতে দলবল নিয়ে সাথে ঘুরতেছি…
-
আকাশে ডানা মেলে, কবিতার জমিনে, যদি তুমি হও কালোরাত্রি
আকাশে ডানা মেলে আদ্যনাথ ঘোষ তোমার হৃদয়ের গোপন গান বসন্ত বাতাসের ডানায় ভর করে সকলকে ছাড়িয়ে সব পথ ফেলে আকাশের পানে মেঘের রাজ্যে কেন বারে বারে উড়ে যায় ফেলিয়া তোমার দেহ-তনু-মন কাহারে ভালোবাসো সখি? নিবিড় ভালোবাসার সংগীতে কী গান শোনো অই নক্ষত্রপুঞ্জে আর দূর অশেষ নীলিমার কানে কী চাওয়া তোমার গোপন প্রাণে তোমাকে পাবার আশায় ঝরাপাতার মতো নিজেরে ছেড়ে বহুবার তোমার বৃক্ষতলে লুটিয়ে পড়েছি চৈতি হাওয়ার দাপটে ঘুমাতে চেয়েছে সে তোমার ছায়াতলে পাতাহীন তুমিও মৃত বৃক্ষের মতো আকাশে মেলে ডানা হারিয়ে ছিলে তুমি আপন স্বর্গ ভুবনে। আরও পড়ুন আদ্যনাথ ঘোষের কবিতা- স্মৃতিছায়া দেহের ভাঁজে কত পথ কান্নার কৈলাসে …






