-
বড় বাবা (১ম পর্ব)
বড় বাবা ( ১ম পর্ব) শাহানাজ মিজান আকাশে প্রচণ্ড মেঘ জমেছে। সন্ধ্যা নেমে আসছে। রিফাত দোকানে এলো। তাড়াতাড়ি কয়েক প্যাকেট সিগারেট নিয়ে চলে যেতে উদ্যত হলে, দোকানদার চাচা বললেন, __বাবা রিফাত! তোমার কি এই কাম সাজে? কি মানুষ তুমি আর কি করছো? সব তো ঠিকই অয়া যাবি। এতো পাগলামি করো না বাবা। রিফাত সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে, দোকানদার চাচার দিকে একবার তাকালো। তারপর কোনো কথা না বলেই চলে গেল। রিফাত আগে দিনে দুটো সিগারেট খেত। ভার্সিটিতে লেখাপড়া করার সময় বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খাওয়া শিখেছিলো। শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর ভেবেছিল, আর কখনো সিগারেট খাবে না। আর যাই…



