-
বড় বাবা (শেষ পর্ব )
বড় বাবা (শেষ পর্ব ) শাহানাজ মিজান রিফাতের মা বললেন, __না ভাইজান। এই বাড়িতে বউ হয়ে আসা থেকে শুরু করে সন্তানদের বড় হয়ে ওঠা, ওদের ভালো-মন্দ সবকিছু আপনি দেখাশোনা করেছেন। তাই আমি মনে করি শুধু রিফাত নয়, এ বাড়ির সব ছেলে-মেয়েদের সমস্ত ব্যাপারে কথা বলার, তাদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার আপনার। __না রিফাতের মা। তোমরা শুনলে না, মেঝ কি বলল? __(চোখের পানি মুছে জোরে নিঃশ্বাস নিয়ে) শুনেছি ভাইজান। আমি আমার স্বামীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। __ভাইজান, কারো অজানা নাই যে আপনি এই সংসারের জন্য, সব ভাই-বোনদের জন্য কি করেছেন। কেউ যদি সেটা অস্বীকার করতে চায় সেটা…



