-
নেপোলিয়ন বোনাপার্টের দেশে (শেষ পর্ব)
নেপোলিয়ন বোনাপার্টের দেশে (শেষ পর্ব) তাহমিনা খাতুন প্যারিসে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ল্যুভ মিউজিয়াম। ল্যুভ যেন আর এক বিস্ময়ের নাম! এটি পৃথিবীর সর্ববৃহৎ জাদুঘর। বিশাল এই জাদুঘর অনেকগুলো বিভাগে বিভক্ত । যেমন চিত্রকলা, মিশরীয় এ্যান্টিক, গ্রীক, রোমান, এট্ট্রুসকান, ইস্টার্ন কালেকশন, ভাস্কর্য , ইসলামিক আর্টস, গ্রাফিক আর্টস ইত্যাদি। মোনালিসা! বিশেষত মোনালিসার হাসি। বিশ্ববরেণ্যে চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার হাসি, যে হাসিতে রয়েছে এক দারুন রহস্য! চিত্রকলার ইতিহাসে বিশ্বে সর্বাধিক পরিচিত, সর্বাধিক প্রদর্শিত এক চিত্র কর্ম। শুধু তাই নয়, মোনালিসাকে নিয়ে সবচেয়ে বেশী লেখা হয়েছে, সবচেয়ে বেশী গান মোনালিসাকে নিয়ে গাওয়া হয়েছে, অনেক বেশী গবেষণা হয়েছে। এমনকি মোনালিসা পুরুষ না…



