-
বড় বাবা (২য় পর্ব)
বড় বাবা (২য় পর্ব) শাহানাজ মিজান পড়ন্ত বিকেল, রিফাত একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। আর ওর মনে হচ্ছে ঐ ধোয়ার মধ্যে দিয়ে হেটে হেটে আসছে দিপা। রিফাতের চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মনে পড়ছে, এই তো সেদিনের কথা। রিফাত গ্রামের হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগদান করলো। প্রিয় বন্ধু অলিদই পরামর্শ দিলো, বাড়ির বাহিরে একটা ঘর তুলে, সেখানে কোচিং সেন্টার খুলতে। এখন সব শিক্ষকেরাই এভাবে কোচিং সেন্টার খুলে ছেলে-মেয়েদের পড়ান। তাতে শিক্ষকদের সময় বাঁচে আর ছেলেমেয়েদের ও সুবিধা হয়। বিশেষ করে যেসব পরিবারের, ছেলে-মেয়েদের জন্য একা একজন শিক্ষক বাড়িতে রেখে পড়ানোর সার্মথ্য নেই। তাদের জন্য তো খুবই ভালো সুবিধা…



