-
সম্রাট জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (৩য় পর্ব)
সম্রাট জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (৩য় পর্ব) সাইফুর রহমান আশ্বিনে গা করে শিন শিন। এই কথাটি সুজানগর তথা চরগোবিন্দপুর গ্রামে কে প্রথম রটিয়েছিল সেটি গোলাপের জানা নেই। তবে এটা যে সর্বৈব মিথ্যা একটি প্রবাদ সেটি সে আজ হারে হারে টের পাচ্ছে। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহেও দিনের প্রথম প্রহরে সূর্যের প্রখর উত্তাপে জীবন বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে গোলাপের। নিতাইয়ের গরুগুলো ঢাকার গাবতলির হাটে নিয়ে যাওয়ার জন্য দুটি ট্রাক ভাড়া করেছে সে। একেকটি ট্রাকে তোলা হয়েছে দশটি করে গরু। চারদিন বাদেই ঈদ-উল-আজহা। সে জন্য কোরবানির হাটও বসবে আগামীকাল থেকেই। গোলাপ বিচার বিবেচনা করে গরুগুলো নিয়ে একটু আগেই চলে এসেছে। যাতে বিক্রি বাটা সেরে আগেভাগেই…



