-
ঘুরে এলাম পর্তুগাল (শেষ পর্ব)
ঘুরে এলাম পর্তুগাল (শেষ পর্ব) তাহমিনা খাতুন রাজী রাতেই আমাদের নিয়ে গেল আটলান্টিকের পাড়ে, যেখান থেকে পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা তাঁর সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।ভাস্কো-দা-গামা ১৪৯৭-১৪৯৯ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ মহাদেশ থেকে এশিয়া মহাদেশে পৌঁছার জল পথ আবিষ্কার করেন। এ কাহিনী ইতিহাস পাঠে আগ্রহী পাঠক মাত্রেরই কম-বেশী জানা। এই জলপথ আবিষ্কার আটলান্টিক মহাসাগরের সাথে ভারত মহাসাগরের জলপথকে যুক্ত করে। ভাস্কো-ডা-গামা কর্তৃক এই জলপথ আবিষ্কার পৃথিবীর ইতিহাসে এক বিশাল ঘটনা! এই আবিষ্কার সমুদ্রপথে বহুজাতিক সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং বৈশ্বিক সাম্রাজ্যবাদের পথ খুলে দেয়। শুধু তাই নয়, এর মাধ্যমে পর্তুগীজদের আফ্রিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী ঔপনিবেশিক সাম্রাজ্য সৃষ্টিতে সাহায্য করে লিসবনের যে…



