-
জারজ (শেষ পর্ব)
জারজ (শেষ পর্ব) এ কে আজাদ দুলাল একনাগারে নিজের কষ্টের এবং অপরাধের কথা বলে, সে যেন মানসিকভাবে শান্ত। বেশ কিছুক্ষণ নীচের দিকে চেয়ে কি যেন বিড়বিড় করে বলছে। ফৌজদারী মামলার অভিজ্ঞ আইনজীবী হাসমত আলীকে মনে হচ্ছে তিনি মানসিকভাবে কিছুটা ক্লান্ত। তবুও বাদীর পক্ষে নিযুক্ত উকিল। আসামীকে তো কিছু প্রশ্ন করা দরকার। উঠে দাঁড়িয়ে অনুমতি প্রার্থনা করলে, মাননীয় আদালত অনুমতি দিলেন। উকিল সাহেব ধীর গতিতে আসামীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং আসামীর চোখের দিকে তাকালেন, -তুমি এত সময় ধরে যা বললে, তা কি বানানো গল্প? না-কি কোর্টের কাছে সহানুভূতি চাইছো? দৃঢ়তার সাথে আসামী বলল, -না। -জানো তোমার ফাঁসি হতে পারে? -আদালত…



