-
প্রতীক্ষায় আছি, সখী প্রেম কারে কয়
প্রতীক্ষায় আছি কে এম আশরাফুল ইসলাম প্রত্যাশার কাননে প্রতীক্ষার ভুবনে ধৈর্যের তীর্থনীড়ে, তোমারই স্মরণে পথ চেয়ে আছি রঙিন মান্সের ভিড়ে। আসবে বলে সেই চলে গেলে প্রত্যয়ী হিয়াতে আমি, নয়ন মেলে বসে আছি মায়াবী গমনের পথ চুমি। এতটুকু ব্যতয় ক্ষণিকেও নাহি হয় পরাণের সকল দ্বারে, দিয়ে পরিচয় রাখিয়াছি সেথায় প্রেম নিবন্ধনে চিরতরে! এ মন প্রাণ করে পেরেশান মহাসিন্ধুর তাণ্ডবি কল্লোলে, স্মৃতি অম্লান মননে নয়নে শ্রীবুদ্ধ হয়েছি বয়সী বটমূলে। সাধু সন্যাসি হয়ে বারোমাসী একাগ্র ধ্যানেতে সমর্পিত মন, স্মরি অহর্নিশি ছায়া কায়াতে নিমগ্নতায় প্রকম্পিত বৃন্দাবন! গোঁফ দাড়ি অযত্নে মৃত্তিকায় পড়ি বটের শাখা মূলের মত, মেহমানদারি অকৃত্রিম বন্ধনে আপনারে হারাই অবিরত। মম আঁখি…
-
ভেজালের সমারোহে,স্মৃতি অনুভবে উজ্জ্বল দিন
ভেজালের সমারোহে জহুরা ইরা পরতে পরতে জড়িত ভেজাল, ভেজালের নেই শেষ, ভেজাল মুক্ত দেখার ইচ্ছে আমার বাংলাদেশ।। উক্তিতে ভেজাল যুক্তিতে ভেজাল বক্তৃতা কোন ছাড়, পরীক্ষায় ভেজাল নিরীক্ষায় ভেজাল ভাঙল শির দাঁড় ।। আশায় ভেজাল ভাষায় ভেজাল বিব্রত মানব জাতি জলেও ভেজাল তেলেও ভেজাল নিভবে জীবন বাতি ।। শিক্ষায় ভেজাল দীক্ষায় ভেজাল ভেজাল জীবন গড়ায় কইতে ভেজাল সইতে ভেজাল ভেজাল জীবন ধারায়।। রক্তে ভেজাল ভক্তে ভেজাল ভেজাল অস্তি মজ্জায় তথ্যে ভেজাল পথ্যে ভেজাল ভেজাল ঔষধ চিকিৎসায়।। অর্থে ভেজাল শর্তে ভেজাল ভেজাল চুক্তি নামায় মন্ত্রে ভেজাল যন্ত্রে ভেজাল জীবন বাঁচা দায়।। খাদ্যে ভেজাল বাদ্যে ভেজাল ভেজাল দেশ গড়ায় চাওয়ায় ভেজাল পাওয়ায়…
-
ঢাকা শহর
ঢাকা শহর তাহমিনা খাতুন অনেক বছর আগে! নিয়াছিনু ঠাঁই এই শহরে, অনেক ভালোবেসে! দেখেছিনু সমাহিত, শান্ত রূপটি তাহার! সে রূপে মুগ্ধ হয়েছিনু, মন হয়েছিল বিভোর আমার! গভীর এক ভাল লাগায় আত্মহারা হয়েছিল হৃদয়ের কূল! শান্ত, স্নিগ্ধ পল্লী শ্রী বিরাজিত, ভাল লাগার শহরে! মন ভরিয়া দিত আম, জাম আর কাঁঠালের ছায়া! ভোরের পাখির কাকলী কুজন, কেবলই বাড়াতো মায়া! পথ চলতি কুড়ায়েছি ঝরা বকুল, হাতে নিয়ে লভিয়াছি স্নিগ্ধ সুরভী তাহার! হেরিতাম বাদল দিনে কেতকি, কদম মোর বাতায়নে বসি সাঁঝের মায়ায় ডাহুকের ডাক কানেতে আসিত ভাসি! কোথায় হারালো আমার সেই ভালোবাসার শহর? বুঝি সে পথ হারায়েছে উড়াল সড়কে! আকাশ ছুঁয়েছে অট্টালিকার সারি!…









