-
রোদ বৃষ্টির খেলা
রোদ বৃষ্টির খেলা জাহাঙ্গীর পানু আষাঢ় শ্রাবণ বর্ষা আসে গ্রীষ্ম নেয় বিদায়।খালবিল ভরে উঠে পানির ঝর্ণা ধারায়।। বাদল মুখর সারাটি দিন চুপটি ঘরের কোণে।।কাজলা দিদি বসে একা নকশীকাঁথা বুনে।। এ পাড়াতে মেঘ গুড়গুড় নামছে কত বৃষ্টি।ও পাড়াতে চঞ্চলা মন রঙধনুতে দৃষ্টি।। ঝনাঝনাঝন বৃষ্টি নামে একটু নেমেই শেষ।হঠাৎ আবার ঝলমলে রোদ আহা! কি মজা বেশ।। হঠাৎ করেই বৃষ্টি আসে ঘর বাড়িহীন পথে।চলতে পথে পথচারী থামছে গাছের তলে।। কদম ফুলের পাপড়ি ছিড়ে ছিটিয়ে পথের ধারে।আলতা মেখে বালিকারা নাচে ঘুঙুর পায়ে।। খোকা বাবু ছাতা মাথায় চলছে পথের বাঁকেডোবায় জলে ব্যাঙের দল সুর মিলিয়ে ডাকে।। কাঁদা মাখা ফাঁকা মাঠে নামছে বৃষ্টি ঢল।ফুটবল খেলায়…
-
যাপিত জীবন
যাপিত জীবন জাহাঙ্গীর পানু আমার কেমন করে যাচ্ছে সময়কেউ এসে দেখে না কখনও।অমানিশার অন্ধকারের বুক চিড়ে;আলোর রেখা নিয়ে কেউ এসে বলেনাএকটু পথ চলো। আমার ভিতরের কষ্ট, বুকফাটা আর্তনাদকেউ দেখে না,কেউ পরিমাপ করেনা-বুকের গহীনে কতটুকু;বোগভীর ক্ষত লুকিয়ে আছে। কেউ তো কখনো ভাবে না-সারারাত গন্ধ বিলানো শিউলি, বকুল;কেন সকালেই ঝরে যায়।শান্ত জলের ভোরে ফোটা পদ্ম, শাপলাকেন দুপুরেই চুপসে যায়। অর্থ আর ক্ষমতা যেখানে বিচারের মাপকাঠিঅসত্যের আবরণে ঢাকা সম্পর্কের প্রকৃতিভালো-মন্দ বিচারহীনতার সংস্কৃতিপ্রতিবাদের সামান্য উম্মা প্রকাশেও সবার বিরক্তিপারিপার্শ্বিক সুবিধায় মিথ্যার মৌন সমর্থনসত্য, সেখানে সুদূর পরাভূত। চারিপাশে অর্থলোলুপ সামাজিক দৃষ্টিসত্য মিথ্যার কোনো বিচার নেই,মিথ্যার পিঞ্জির ভেদ করে নিজেকেদুরে রাখাব, একাকীত্বে ফেলা।এছাড়া আর উপায় কি বলো?…
-
জাহাঙ্গীর পানু
জন্ম ও পারিবারিক জীবন কবি জাহাঙ্গীর পানু ১৯৭৭ খ্রিষ্টাব্দে পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের অন্তর্গত উলাট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাসনদ অনুযায়ী জন্ম তারিখ ১লা জানুয়ারি, ১৯৮০ খ্রি.। তাঁর বাবা আলহাজ মো. নুরুল হক মৃধা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা বেগম নূরজাহান হক ছিলেন একজন গৃহিণী। তাঁর দাদা আলহাজ চাঁদ আলি মৃধা। ছয় ভাই এবং চার বোনের পরিবারে তিনি ভাইদের মধ্যে তৃতীয় এবং ভাইবোনদের মধ্যে সপ্তম। বৈবাহিক জীবনে তিনি স্ত্রী এবং দুই পুত্র সন্তানের জনক। শিক্ষা জীবনগাজনার বিলের পলি বিধৌত উর্বর উলাটের গ্রামীণ পরিবেশে বড়ো হয়েছেন তিনি । ছোটোবেলা থেকেই গৃহশিক্ষকের নিকট পড়াশোনার হাতেখড়ি হয়। উলাট সিদ্দিকীয়া…









