• লেখক পরিচিতি,  শিশুতোষ

    নুরুল ইসলাম বাবুল:অন্ধকারে আলোকবর্তিকার কবি

    কবির আন্তরিক আর স্বতঃস্ফুর্ত উচ্চারণই যথার্থ কবিতা। কবি মাত্রই সত্য আর সুন্দরের পূজারী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘কবিতায় আমি কখনো মিথ্যে বলি না।’ আর কবি ও কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার বিশ্বকবির কথার রেশ টেনে বলেছেন, ‘কবিতায় মিথ্যে বলা যায় না, কেননা কবিকে যে উঁচুতে উঠে উচ্চারণ করতে হয়, সেখানে আর সত্য মিথ্যে বলেই কিছু থাকে না।’ কবি নুরুল ইসলাম বাবুল সম্পর্কে কিছু বর্ণনা দেওয়ার আগে জানাতে চাই কবিতা নিয়ে তাঁর নিজস্ব উপলব্ধির কথা। নুরুল ইসলাম বাবুল কবিতা ভাবনা লিখতে গিয়ে ‘কবিতার প্রতিটি শব্দ সত্য আর সুন্দর’ শিরোনামে লিখেছেন, ‘সেই কবে যেন কবিতায় মুগ্ধ হয়েছিলাম। হতে পারে কিশোর বেলায়। তখন বুঝে…

error: Content is protected !!