-
বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী ও বীরবলী ধারা
বাংলা সাহিত্যাকাশের এক অনন্য ও উজ্জ্বল নক্ষত্র প্রমথ চৌধুরী। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এবং বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে সাহিত্য ইতিহাসে তাঁর স্থান চিরস্থায়ী। সাহিত্যচর্চায় তিনি ‘বীরবল’ ছদ্মনাম গ্রহণ করেন। সম্রাট আকবরের দরবারের নবরত্নের অন্যতম সদস্য বীরবলের মতোই প্রমথ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যজগতের এক অমূল্য রত্ন। ‘বীরবল’ ছদ্মনামে সাময়িকপত্রে ব্যঙ্গরসাত্মক ও বুদ্ধিবৃত্তিক লেখালেখি করে তিনি যে স্বতন্ত্র ধারার জন্ম দেন, তা বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ নামে পরিচিতি লাভ করে। ১৮৬৮ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন প্রমথ চৌধুরী। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন তৎকালীন জমিদার। কলকাতার হেয়ার স্কুল…



