-
সুতা ছেঁড়া ঘুড়ি (১১তম পর্ব)
সুতা ছেঁড়া ঘুড়ি (১১তম পর্ব) তাহমিনা খাতুন বাইশ. নূরপুরের মধ্যপাড়ার জান্নাতুল ফেরদৌসের বাড়ির বড়ো উঠানের এক কোণে অনেকগুলো বাঁশের চাটাই আর খেজুর পাতার পাটি বিছানো। সন্ধার কিছুক্ষণ পরে পূবপাড়া আর দক্ষিণপাড়ার বেশ বিশ-পঁচিশজন বিভিন্ন বয়সের মানুষ উঠানে বিছানো চাটাইয়ের উপর এসে বসল। কিছুক্ষণ পরে জান্নাতুল ফেরদৌসের এক মাত্র ছেলে ফেরদৌস তার বিছানার পাশের জানালা খুলে সবাইকে সালাম দিল। ফেরদৌসের বয়স এখন চব্বিশ বছর। চাটাইয়ে অপেক্ষমান লোকজনের মধ্য থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের আক্কেল আলি উঠে এল ফেরদৌসের জানালার পাশে। ফেরদৌস আক্কেল আলিকে সালাম দিয়ে বলল, “আক্কেল ভাই, আপনারা সবাই যে উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছেন, তা আমি জানি। নূরপুরের সমাজ প্রধান…
-
নন্দিত নন্দন, আশাহত ব্যথার ঘায়ে
নন্দিত নন্দন জহুরা ইরা একুশ- তুমি নয়কো শুধুই তারিখ পঞ্জিকার তুমি রক্তে রাঙা জয়ধ্বজা নব ফাল্গুনী ঊষার। একুশ- তুমি রক্ত ঝরানো ফাগুনের আগুন তুমি জ্বালিয়ে পুড়িয়ে গড়ে তোলো বর্ষণ মুখর শ্রাবণ। একুশ- তুমি নয়কো শুধুই সংখ্যার প্রতীক তুমি তো শেখালে প্রতিবাদের ভাষা-অন্যায়ে তীব্র ধিক। একুশ- তুমি জাতির বিবেক-নির্মম উদাহরণ তুমি স্বৈরাচারির সংহারে ঘটাও বিদ্রোহ বিস্ফোরণ। একুশ- তুমি বাঙালির ভাষা-প্রতিবাদের মানদণ্ড তুমি দিয়ে নাকো ঠাঁই দেশ জুড়ে যেথা আছে যত ভেক ভন্ড। একুশ- তুমি ধ্বংস করো লোভীরে-নস্যাৎ করো ঔদ্ধত্ব কাঙালীপনা ঘুচাও বাঙালির, আছে যারা নেশায় মত্ত্ব। একুশ- তুমি নতুন চেতনা জাগাও সবার বুকে অনিয়ম ভেঙে বাঁচাও তাদের-যারা মরছে ধুঁকে ধুঁকে।…
-
ফাগুনের গল্প
ফাগুনের গল্প ♦ শফিক নহোর আজ বিকেলটা শুরু হলো ঠাণ্ডা পানির চা দিয়ে। নতুন প্রযুক্তি; প্রথমে আমি নিজেই থ মেরে গেলাম। চায়ের কাপে চুমুক দিতেই অদিতি ফোন দিয়ে বলল, “তুমি এখনও চায়ের দোকানে আড্ডা দিচ্ছ। আমি বাসা থেকে বের হয়েছি। তুমি দ্রুত কাজি অফিসে চলে আসো।” টুংটাং শব্দে শেষের কথাগুলো টেপরেকর্ডারে ফিতা পেঁচিয়ে গেলে যেমন শোনায় ঠিক তেমন। লাইটার হাতে নিয়ে কি যেন বলতে চেয়ে ভুলে গেলাম। দোকানি বেনসন সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, “মামা ত্রিশ টাকা হয়েছে। মানিব্যাগ থেকে টাকা বের করে দিতেই একটা চকলেট ধরিয়ে দিল।” সকালে বিকাশে টাকা পাঠিয়েছে অদিতি, সে জানে আমার কোনো হাত খরচ নেই।…
-
বাংলা ভাষা, সুখের তালাশ
বাংলা ভাষা সুমনা নাজনীন সেরা আমার মাতৃভাষা আ মরি বাংলা ভাষা । যত ভাষাই বলি-লিখি-শিখি হয় না কোথাও মায়ের ভাষার তুলনা। পাঞ্জাবি ভাষা উর্দু হলো বিলীন ৫২’র ভাষা আন্দোলনে – মাতৃভাষা বাংলা চাই। শহিদ হলো দামাল ছেলেরা রফিক-সালাম-বরকত-জব্বার। নারীদেরও আছে অবদান – সালেহ বেগম-রওশন আরা-জাহানারা ইমাম-হেনা দাস আরো অনেকে । সালাম শত সাহসী ভাষা সৈনিকদের যাঁদের রক্তে ভেজা একুশে ফেব্রুয়ারি। স্মৃতি যেন আজও কাঁদায়, গর্ব ও অহংকারে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো যে তাই । ভোর সকালে খালি পায়ে আল্পনাতে শহিদ মিনারে রাখি পুস্পস্তবক। সমস্বরে শ্রদ্ধা জানিয়ে গেয়ে যাই – “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” …
-
সুতা ছেঁড়া ঘুড়ি (১০ম পর্ব)
সুতা ছেঁড়া ঘুড়ি (১০ম পর্ব) তাহমিনা খাতুন বিশ. নূরপুরের মধ্যপাড়ায় কলিমউদ্দিন খন্দকারের বড়ো ঘরটার পিছনে ফলের বাগানের বিশাল বিশাল আম, লিচু গাছের ডালগুলো মুকুলের ভারে নুয়ে পড়েছে। পিছনের বড়ো মগডালে বসে একটা কোকিল মধুর সুরে ‘কু-উ-উ কু-উ-উ’ স্বরে ডেকে যাচ্ছে। উঠানের এক পাশে একটা সুপারি গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা দুটো ছাগল একটানা ‘ম্যা ম্যা’ করে চলেছে। উঠানের আরেক কোণে একটা পলোর নিচে কয়েকটা মুরগির বাচ্চা পলোর বাইরে আসার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। পলোর বাইরে মা মুরগি ছানাদের বাইরে বের হয়ে আসার জন্য ডেকে চলেছে। একটা চিল মুরগি ছানাগুলোকে লক্ষ্য করে কয়েকবার হানা দেওয়ার চেষ্টা করেছে। ঘরের বারান্দায় বাড়ির…
-
বই ও বইমেলা
বই ও বইমেলা খ ম আব্দুল আউয়াল শৈশবে মায়ের কোল নিরাপদ আশ্রয়। এমন তুলনীয় আশ্রয় মানুষের জীবনে আর কি হতে পারে; আমার তো মনে হয় বই। বইয়ের মতো এমন সাথী মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। সুখে-দুঃখে, আনন্দ-বেদনায়, জীবনে চলার পথে সব সময়ে এমন নীরব অন্তরঙ্গ হিতৈষী বন্ধু দ্বিতীয়টি নেই। বই এমন সঙ্গী যে কখনও প্রতারণা করে না। মতের মিল না হলেও জবরদস্তি করে না। সঙ্গ তো দেয়ই, উপরন্তু এমন আরও কিছু দেয়; এ সংসারে আর কেউই দিতে পারে না। এই দুনিয়ার সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বই। বইয়ের জগতে একবার ঢুকতে পারলে মনে হবে পরপারের সাথীও যেন বই-ই হয়।…

















