-
স্বপ্ন গোধূলি (১ম পর্ব)
স্বপ্ন গোধূলি (১ম পর্ব) আবু জাফর খান এক. মহিলা ওয়ার্ডের প্রায় অন্ধকার কক্ষের দেয়াল ঘেঁষে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে ঘুলঘুলিতে চোখ রেখে আকাশ দেখার বৃথা চেষ্টা করছে মেয়েটি। কতকাল সে ভোরের আকাশ দেখেনি। আজ কি মেঘ করেছে? এত অন্ধকার কেন? মাঝে মাঝে মেঘের মৃদুগম্ভীর ডাক কানে আসছে যেন। এটি কোন মাস মেয়েটি কিছুতেই মনে করতে পারে না। শুধু মনে পড়ে, কৈশোরে প্রত্যুষে প্রাতঃকৃত্য সেরে খিড়কি দ্বার খুলে পায়ে পায়ে গাঁয়ের মেঠোপথের কিনারে গিয়ে দাঁড়িয়ে তন্ময় হয়ে পূবাকাশের দিকে তাকিয়ে থাকত সে। ভোরের মোলায়েম বাতাসে গা জুড়িয়ে যেত। পূবের ফিকে লাল আকাশ ক্রমশ রক্তবর্ণ হয়ে উঠত এবং অতঃপর আরক্ত…



