-
পথভোলা এক পথিক (২য় পর্ব)
পথভোলা এক পথিক (২য় পর্ব) এ কে আজাদ দুলাল তখন আমি সবেমাত্র সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেছি। থাকি মোহাম্মদপুর, বড় বোনের বাসায়। মোহাম্মদপুর হতে ফার্মগেট, তারপর সরকারী বিজ্ঞান কলেজ। দশটা-পাঁচটা কলেজ। পাবলিক বাসে আসা-যাওয়া। উপায় নেই। বিয়ে না করা পর্যন্ত আলাদা বাসস্থানে যাওয়া যাবে না, বড় বোনের নির্দেশ। দুলাভাই এজিবি অফিসে অডিটর পদে চাকরিরত। দুটো বাচ্চা। বোনের সাথে চুক্তি ছিলো মাস শেষে তাদের সংসারে কিছু অর্থ দেবো। বোন বলে কথা। প্রথমে রাজি হয়নি। অনেক পীড়াপীড়িতে রাজি হয়েছিল। ছোট দুটো ভাই-বোন এখন ছাত্র। বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চাকরি বেশি দিন নেই। সংসারের কথা চিন্তা করে বিয়ের পথে এখনো হাটা…



