-
অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন একজন শিক্ষাবিদ। জন্ম: অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন ১৯৫৮ খ্রিষ্টাব্দে আজকের এই দিনে (২৫শে ডিসেম্বর) পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের অন্তর্গত দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন: অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেনের পিতা খোন্দকার আবুল হাশেম ওরফে চুনু মিয়া (১৯১৫-২০০০ খ্রি.), যিনি ১৯৪১ খ্রিষ্টাব্দে দ্বারিয়াপুর ১০ ন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি দান করে স্কুল প্রতিষ্ঠায় রেখে গেছেন অবিস্মরণীয় ও মহত্ত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চুনুমিয়া তিন বছর বয়সে পিতৃহারা হন, পাঁচ বছর বয়সে মমতাময়ী মাকে হারান। খুব অল্প বয়সে এতিম হয়ে তিন ভাইবোন দুঃখ কষ্ট ভাগাভাগি করে বড়ো…
-
অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। জন্ম: অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের অন্তর্গত দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন: অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের পিতা খোন্দকার আবুল হাশেম ওরফে চুনু মিয়া (১৯১৫-২০০০ খ্রি.), যিনি ১৯৪১ খ্রিষ্টাব্দে দ্বারিয়াপুর ১০ ন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি দান করে স্কুল প্রতিষ্ঠায় রেখে গেছেন অবিস্মরণীয় ও মহত্ত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চুনু মিয়া তিন বছর বয়সে পিতৃহারা হন, পাঁচ বছর বয়সে মমতাময়ী মাকে হারান। খুব অল্প বয়সে এতিম হয়ে তিন ভাইবোন দুঃখ…
-
কৃতি ব্যক্তিবর্গ, পৌরসভা, ভবানীপুর (পৌরসভা), মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে সুজানগর, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের কথা
শহিদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল
শহিদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল ও সুজানগরের মুক্তিযুদ্ধ মো. মনসুর আলী ১৯৭১ সালে বাংলার আপামর জনসাধারণ দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে জীবন-পণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। মুক্তিপাগল বাঙালি সেদিন নিজ জীবনের চেয়ে মাতৃভূমির স্বাধীনতাকে অধিকতর মূল্যবান ভেবে কামান-ট্যাংক-মর্টার-মেশিনগানে সুসজ্জিত পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদেরকে দেশপ্রেমের অস্ত্র দিয়ে মোকাবেলা করে বাঙালির চির আরাধ্য স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনে বিশ্বের বুকে প্রথম বাঙালিদের একটি নিজস্ব স্বাধীন রাষ্ট্র ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। মুক্তির নেশায় বেসামাল ত্রিশ লক্ষ বাঙালির রক্ত-স্রোতে ভেসে স্বাধীনতার সোনালি সূর্যটি বাঙালির দুয়ারে এসেছিল। তাদেরই একজন আমাদের সুজানগর উপজেলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহিদ…
-
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ ২০২৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত সুজানগর উপজেলার সকল কলেজের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষার ফলাফল: ১. সরকারি ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী=৪৯৩, উপস্থিত=৪৮৭, পাশ=৩৫৮, পাশের হার=৭৩.৫১%; জিপিএ-৫=৯ বাণিজ্য: পাশ=৩৯; ফেল=৪০; জিপিএ-৫=১ মানবিক: পাশ=২২৭; ফেল=৪১; জিপিএ-৫=৭ বিজ্ঞান: পাসশ=৯২; ফেল=৫৪; জিপিএ-৫=১ ২. সাতবাড়িয়া ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী=২০২, উপস্থিত=১৯৮, পাশ=১৭৭, পাশের হার=৮৯.৩৯%; জিপিএ-৫=২ বাণিজ্য: পাশ=২২; ফেল=১ মানবিক: পাশ=১৩৮; ফেল=২৪; জিপিএ-৫=২ বিজ্ঞান: পাশ=১৭ ৩. সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী=২৩৮, উপস্থিত=২৩৮, পাশ=২২৬, পাশের হার=৯৪.৯৬%; জিপিএ-৫=৪ বাণিজ্য: পাশ=২৫; ফেল=২ মানবিক: পাশ=১৫৫; ফেল=১০; জিপিএ-৫=৩ বিজ্ঞান: পাশ=৪৬; জিপিএ-৫=১ ৪. নিজাম উদ্দিন আজগর আলী কলেজ মোট পরীক্ষার্থী=৩২০, উপস্থিত=৩১৮, পাশ=২৫৪, …
-
আজকাল, কামালপুর, কৃতি ব্যক্তিবর্গ, গবেষক, জনপ্রতিনিধি, বিজ্ঞানী, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্য, সুজানগর উপজেলা, হাটখালি
‘আমাদের সুজানগর’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
পাবনার সুজানগরে ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে, শিক্ষক শরিফুল ইসলাম ও আফরোজা খাতুনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। ‘আমাদের সুজানগর’ সংগঠন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলাম; উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এবং সংগঠনের উপদেষ্টা ও কথাসাহিত্যিক এ কে আজাদ দুলাল; উপদেষ্টা, কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান; উপদেষ্টা ও সাতবাড়িয়া ডিগ্রি…
-
পাপ, মানবতার ঢাল, গোরু
পাপ এ এফ এম মনিরুল ইসলাম তরুন পাপের ভয় নাই বলে, পূণ্যের আগ্রহ এত কম এমন মানসিকতা না ছাড়লে, ধরবে কিন্তু যম। কীসে কখন পাপ হয়, জানবে তুমি কেমনে? পাপ বোধ অন্তরে রেখে, এগিয়ে চল সামনে। হাজারো কাজের মাঝে, লাগবে পাপের ছোঁয়া নমনীয়তায় জীবন চালাও, নাও সবার দোয়া। নবী রসূল পয়গম্বর, সবাই চলেছে অতি ভেবে যদি কখনো কিছু ভুল হয়, আল্লাহ অসন্তুষ্ট হবে। পাপীও ভাবে পাপ কাজে, হচ্ছে না কোনো ভুল যা করছি ঠিক করছি, সবই হচ্ছে নির্ভুল। এমনি ভাবে অবহেলা করে, করছি সবাই পাপ এখনো সময় আছে, শুধরে পথে আসো বাপ। হালাল রুজি ন্যায়ে চলো, করো আল্লাহর বন্দেগী…
-
শহিদ আব্দুস সাত্তার
ঊনসত্তরের গণ-আন্দোলনে শহিদ আব্দুস সাত্তার আমিরুল ইসলাম রাঙা বাঙালি জাতির শত সহস্র বছরের রাজনৈতিক ইতিহাসে বলার মতো তিনটি ঘটনা উল্লেখ করা হয়। একটি বাহান্নর ভাষা আন্দোলন, দ্বিতীয়টি ঊনসত্তরের গণ-আন্দোলন এবং তৃতীয়টি হলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। এর আগে বাঙালি জাতির ইতিহাস শুধু পরাজয় এবং পরাধীনতার। বিগত সাত দশকে বাঙালির প্রথম বিজয় হয়েছিল ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনে। আটচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত ভাষা আন্দোলনে শত শত সংগ্রামী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়ে পরিশেষে বাহান্নের একুশে ফেব্রুয়ারি সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকদের জীবন বির্সজন দিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির বাংলা ভাষা। সেই থেকে বাঙালির হৃদয়ে স্থান করে নেয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি…
-
বঙ্গবন্ধু শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিব এ এফ এম মনিরুল ইসলাম তরুন ১৯২০ ১৭ই মার্চ রাত ৮টায় জন্ম ফরিদপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, শেখ পরিবার আলোকিত বাবা-মা সবাই খুশিতে আত্মহারা। ১৯৪৭ ধর্মীয় ভিত্তিতে ভারত বিভাগ কায়দে আজম জিন্না জাতির পিতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেখ মুজিবের গুরু আদর্শিক নেতা। ১৯৬৬ শেখ মুজিব আন্দোলন সংগ্রামের একমাত্র অধিবক্তা, পূর্ব পাকিস্তান বৈষম্যের বিরুদ্ধে তিনিই প্রধান প্রবক্তা। স্বাধিকা প্রতিষ্ঠার ছয় দফা আন্দোলন প্রাদেশিক স্বায়ত্তশাসন, পাকিস্তান সরকার শুরু জনতার উপর নির্যাতন নিপীড়ন। ১৯৬৮ পশ্চিমা সরকার দায়ের করেন আগরতলা ষড়যন্ত্র মামলা, নেতাদের ধরপাকড় অভিযান শুরু বাসায় করা হয় হামলা। ১৯৬৯ আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থানে আগরতলা মামলা প্রত্যাহার, ক্ষমতার ভিত নড়ে যায় পশ্চিমাদের…
-
এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল-২০২৩
এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল-২০২৩ পাবনা জেলার সুজানগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল-২০২৩ সুজানগর পৌরসভা ১। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী:২৭১ , উপস্থিত: ২৬৬; পাস: ২৪২, পাসের হার: ৯০.৯৮ বাণিজ্য: পাস=১০; ফেল=১ মানবিক: পাস=১২১; ফেল=২২; জিপিএ-৫=২ বিজ্ঞান: পাস=১১১; ফেল=৬; জিপিএ-৫=৩১ ২। শহিদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী:১৮৩, উপস্থিত:১৮০; পাস:১৭৮, পাসের হার:৯৮.৮৯ মানবিক: পাস=১২৫; ফেল=৪; জিপিএ-৫=৪ বিজ্ঞান: পাস=৫৩; ফেল=১; জিপিএ-৫=১৯ ৩। সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা সধারণ: পাস=২৬; জিপিএ-৫=১ ভায়না ইউনিয়ন ১। মথুরাপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী:৭৯ , উপস্থিত:৭৮ ; পাস:৭৭ , পাসের হার:৯৮.৭২ বাণিজ্য: পাস=১২; জিপিএ-৫=২ মানবিক: পাস=৪৬; ফেল=২ বিজ্ঞান:…
-
তাঁতিবন্দ জমিদার বাড়ি
তাঁতিবন্দ জমিদার বাড়ি তাঁতিবন্দ জমিদার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত তাঁতিবন্দ ইউনিয়নের তাঁতিবন্দ গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। উক্ত জমিদার বাড়িতে এই জমিদার বংশের তৈরি করা মঠ ‘বিজয় বাবুর মঠ’ নামে জনসাধারণের কাছে বেশ পরিচিত। উপেন্দ্রনারায়ণ এই জমিদার বংশ ও জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেও মূলত জমিদার বিজয়গোবিন্দ চৌধুরী সময় জমিদার বাড়িতে বিশাল বিশাল সুন্দর কারুকার্যখচিত একাধিক অট্টালিকা তৈরি করা হয়। এছাড়াও তিনি কয়েকটি দিঘি ও দুইটি সুউচ্চ মঠ নির্মাণ করেন। তিনি প্রভাব-প্রতিপত্তিতে পাবনা জেলার মধ্যে অন্যতম ছিলেন। ভারতবর্ষের মধ্যে সিপাহী বিদ্রোহের (১৮৫৭ খ্রি.) সময় বিজয়গোবিন্দ বৃটিশ সরকারকে সহায়তা দিয়েছিলেন বলে রাধারমণ সাহার ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থ থেকে জানা…





























