অধ্যাপক-ড.-খোন্দকার-মোকাদ্দেম-হোসেন
কৃতি ব্যক্তিবর্গ,  গবেষক,  শিক্ষাবিদ,  সমাজসেবক

অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

জন্ম: অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের অন্তর্গত দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

পারিবারিক জীবন: অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের পিতা খোন্দকার আবুল হাশেম ওরফে চুনু মিয়া (১৯১৫-২০০০ খ্রি.), যিনি ১৯৪১ খ্রিষ্টাব্দে দ্বারিয়াপুর ১০ ন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি দান করে স্কুল প্রতিষ্ঠায় রেখে গেছেন অবিস্মরণীয় ও মহত্ত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চুনু মিয়া তিন বছর বয়সে পিতৃহারা হন, পাঁচ বছর বয়সে মমতাময়ী মাকে হারান। খুব অল্প বয়সে এতিম হয়ে তিন ভাইবোন দুঃখ কষ্ট ভাগাভাগি করে বড়ো হতে থাকেন। সেই আমলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তিনি দুর্গাপুর গ্রামের মির্জা পরিবারের মেয়ে মোছা. মরিয়ম বেগমের সাথে (১৯২৬-১৯৮৬ খ্রি.) বিবাহবন্ধনে আবদ্ধ হন। মোছা. মরিয়ম বেগম সাবেক এমপি মরহুম মির্জা আব্দুর রশিদের আপন ছোটো বোন এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলামের ফুপু।

আরও পড়ুন অধ্যাপক ডা. রুহুল আবিদ

অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের বড়ো ভাই খোন্দকার মকবুল হোসেন মতি প্রকৌশলী হিসেবে এলজিইডি-তে কর্মরত অবস্থায় অবসরগ্রহণ করেন। মেজো ভাই খোন্দকার মনোয়ার হোসেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  ডেপুটি ডিরেক্টর থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। জমজ ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন

স্ত্রী অধ্যাপক ড. মাহবুবা নাসরিন নিউজিল্যান্ডের পামারস্টন নর্থ, ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন: অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৩ খ্রিষ্টাব্দে এসএসসি এবং সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দে সমাজবিজ্ঞানে অনার্স, ১৯৭৯ খ্রিষ্টাব্দে সমাজবিজ্ঞানে এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে জনসংখ্যা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

আরও পড়ুন ড. রেবেকা বানু

কর্মজীবন: ড. হোসেন ১৯৮৭ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯১ খ্রিষ্টাব্দে সহকারী অধ্যাপক, ১৯৯৮ খ্রিষ্টাব্দে সহযোগী অধ্যাপক এবং ২০০১ খ্রিষ্টাব্দে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২১ খ্রিষ্টাব্দ থেকে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রকাশনা: জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ৬০টিরও বেশি জার্নাল প্রকাশিত হয়েছে। পরিবেশ ও সমাজবিজ্ঞানের ওপর তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

  • পরিবেশ ও সমাজ বিজ্ঞান
  • বাংলাদেশে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা: দুর্বলতা এবং স্থিতিস্থাপকতা।
  • প্রজনন স্বাস্থ্য।

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!