-
‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’ উদ্বোধন
‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’ উদ্বোধন ১৯ জুন ২০২৪, বুধবার, সকাল ১১টায় বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী ‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’-এর উদ্বোধন করা হয়। উক্ত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান; বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এ এস এম আমিনুল ইসলাম এবং উক্ত কলেজের অধ্যক্ষ মো. নুরুল হুদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমাদের সুজানগর’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আলতাব হোসেন; অনুষ্ঠান উদ্যাপন উপকমিটির সদস্যবৃন্দ, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকগণ। মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, “এ ধরনের বইমেলা নতুন প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।…
-
পাহাড়ি ললনা, অবাঞ্চিত কবিতা
পাহাড়ি ললনা কে এম আশরাফুল ইসলাম সবুজের মিতালি শাওড়াতলী অদূরেই পাহাড়ের মায়া, নিত্য কলকাকলি উড়ায়ে আঁচল ডেকেছিল প্রশান্তির ছায়া। মায়াময় আঁখি প্রশান্তির পাখি বিস্তার করিয়া ডানা, বাঁধিয়া রাখি পরাণে পশিয়া দিয়েছিল ঠিকানা। জীবনের আশা নিরঙ্কুশ ভরসা প্রত্যয়ের বাতিঘর, তৃষিত ভালোবাসা প্রণয় বাঁধনে কেউ হবে না তো পর! লালমাই পাহাড় আকর্ষণ দুর্নিবার ময়নামতির আঁচল, কোটবাড়ি তার হৃদয়ে ‘BARD’ ঐতিহাসিক কমল, সর্পিল পথ লালমতি কিছমত পার হয়ে সেই প্রাণ, করিয়া শপথ বেলতলী স্কুলে সতীর্থ হৃদয়ের টান, মুক্ত হিয়া ডাকিয়া প্রিয়-প্রিয়া চির রাখি বন্ধন, বিরহিয়া খোঁজে সান্ত্বনা মিলনে প্রস্ফুটিত নয়ন! সেই সাথী দানিয়া প্রীতি আপন পিত্রালয়ে রাখি, দিবস-রাতি রাখিত যতনে প্রণয়ের ময়না পাখি!…
-
আমাদের সুজানগর প্রতিষ্ঠাবার্ষিকে শুভেচ্ছা বাণী
আমাদের সুজানগর প্রতিষ্ঠাবার্ষিকে শুভেচ্ছা বাণী আমি জেনে আনন্দিত যে, ‘আমাদের সুজানগর’ সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা রেখে চতুর্থ বছরে পদার্পণ করেছে। সংগঠনটি সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারসহ নতুন প্রজন্ম সাহিত্যপ্রতিভা বিকাশের ক্ষেত্রে ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে সকলের নন্দিত দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের সুজানগর সংগঠনের এই কল্যাণকর ধারা অব্যাহত থাকবে এবং সংগঠনটির আরও ঐশ্বর্যময় বিস্তার ঘটবে। বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা প্রকাশ করছে; আমি তার প্রশংসনীয় সাফল্য কামনা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি, আমি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করছি…
-
আমাদের সুজানগর প্রতিষ্ঠাবার্ষিক
আজ ‘আমাদের সুজানগর’ সংগঠন চতুর্থ বর্ষে পদার্পণ করল। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আদর্শিক ঐশ্বর্যে বিকশিত করা; সুস্থির সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করা; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানবিকবোধসম্পন্ন তরুণ প্রজন্ম সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ২০২১ খ্রিষ্টাব্দের ৪ জুন ‘আমাদের সুজানগর’যাত্রা শুরু করে। ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন (amadersujanagar.com) প্রতিনিয়ত সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে। গুণিজনদের জীবন-আদর্শ প্রচার ও প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করছে। নবীন লেখকদের জন্য এটি একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। তরুণ প্রজন্মকে…
-
শেষ বিকেলের ঝরা ফুল (শেষ পর্ব)
শেষ বিকেলের ঝরা ফুল (শেষ পর্ব) এ কে আজাদ দুলাল এত সময় ধরে ফাহির কাহিনি শুনে যাচ্ছিলেন। এবার মুখ খুললেন। – আচ্ছা, কী কারণে বিচ্ছেদ হলেন তা বললেন না? – যদি অনুমতি এবং সময় দেন তাহলে বলতে কোনো দ্বিধা করব না। – শুনব। বলুন। আজ অন্তত একজন মানুষ পেয়েছে তাকে তো বলা যাবে। যেসব কারণে সুজিতের সাথে ঘর করা হয়নি তার মধ্যে ছিল মাত্র উনিশ বছর বয়সে দৈহিক মিলন এবং সন্তান জন্ম না দেওয়া। এটাই তো জীবনের উদ্দেশ্য হতে পারে না। কিন্তু আমি কখনো চিন্তা করে দেখেনি যে আমি কোন পরিবাবে, কোন পরিবেশ জন্ম নিয়েছি। ভাবনাটা ছিল বিপরীত মেরুর। –…















