-
সুকৃতি এবং বৈরীকাল (১ম পর্ব)
সুকৃতি এবং বৈরীকাল (১ম পর্ব) খলিফা আশরাফ সুকৃতির লাশটা পৌছুতেই এক অভূতপূর্ব বিষাদ আর অন্তহীন কান্না গ্রাস করল পুরো বাড়িটাকে। বেদনার একটা গাঢ় নিকশ কালো চাদর ঢেকে দিলো সবুজ হৃদয়ের সুবর্ণ প্রত্যাশা, হিরণময় সম্ভাবনার মোহন শরীর। তেইশ বছরের টগবগে সুদর্শন সুকৃতি যখন বাড়ি থেকে ‘এই আসছি’ বলে বেরিয়েছিল, তখন কেউ ভাবতেই পারেনি সবাইকে কাঁদিয়ে সে ফিরবে নিঃসার লাশ হয়ে। বহুমুখী প্রতিভাময় সুকৃতিকে ঘিরে বাবা-মায়ের স্বপ্নের এক সুরম্য ভূবন তৈরি হয়েছিল। খুব ছোটবেলায় ওকে দেখেই এক জ্যোতিষী বলেছিল, এ ছেলে অনেক বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। ক্রমাগত ওর বহুমাত্রিক প্রতিভার স্বতঃস্ফুরন আর জ্যোতিষীর কথায় প্রত্যয়ী হয়ে উঠেছিল বাবা-মা’র মনও।…



