-
ভালোবাসি তোমায়, অনুভবে, একলা দাঁড়িয়ে আমি
ভালোবাসি তোমায় পূর্ণিমা হক এখনো ভালোবাসি তোমায় ঠিক আগের মতো, কতো যে বেসেছি ভালো অব্যক্ত ভালোলাগায় বুনেছি কামিনীর মালা দেহাত্মপ্রত্যয়ে। এখনো হৃদয়ে শুনি তোমার ভালোবাসার স্পন্দন, এখনো বৃষ্টিভেজা জোছনা রাতে শিহরণে সিক্ত হয় এ মন। বনবীথির শীতল ছায়ায় হাতে রাখা হাত সান্ধ্যক্ষণে হৃদয়ের না বলা কথা ঝরেছিলো পুলকের অশ্রুধারায়। এখনো ভালোবাসি তোমায় গন্ধে বিভোর হাসনাহেনার মতো নির্জনতার একান্ত ক্ষণে মন হারানোর মতো। এখনো ভালোবাসি তোমায় অবিরত, অবিচল- ঠিক আগের মতো। আরও পড়ুন পূর্ণিমা হকের কবিতা- অষ্টাদশী মন অথচ মানুষ সম্পর্ক অনুভবে শ্রাবণের বৃষ্টিধারায় ভিজবো বলে শাল মহুয়ার বনে হেঁটেছি কতো, কচি কচি পাতার ফাঁকে থোকা থোকা ফুলের গুচ্ছে…
-
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ সুজানগর উপজেলার সকল কলেজের ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষার ফলাফল নিচ থেকে দেখে নিতে পারেন। ১. সরকারি ড. জহুরুল কামাল ডিগ্রী কলেজ মোট পরীক্ষার্থী=৪৪৬, উপস্থিত=৪৩৪, পাস=৩১৩, পাসের হার=৭২.১২%; জিপিএ-৫=১৪ বাণিজ্য: পাস=৪২; ফেল=৩০ মানবিক: পাস=২১৮; ফেল=৪৬; জিপিএ-৫=১৩ বিজ্ঞান: পাস=৫৩; ফেল=৫৭; জিপিএ-৫=১ ২. সাতবাড়িয়া কলেজ মোট পরীক্ষার্থী=২১৩, উপস্থিত=২০৮, পাস=১৯২, পাসের হার=%৯২.৩১; জিপিএ-৫=২৭ বাণিজ্য: পাস=২৭; ফেল=২; জিপিএ-৫=৫ মানবিক: পাস=১২৬; ফেল=১৯; জিপিএ-৫=৯ বিজ্ঞান: পাস=৩৯; জিপিএ-৫=১৩ ৩. সেলিম রেজা হাবিব কলেজ মোট পরীক্ষার্থী=২৭৩, উপস্থিত=২৬৭, পাস=২৪৯, পাসের হার=%৯৩.২৬; জিপিএ-৫=১২ বাণিজ্য: পাস=৪৬; জিপিএ-৫=২ মানবিক: পাস=১৬৩; ফেল=২১; জিপিএ-৫=৩ বিজ্ঞান: পাস=৪০; ফেল=৩; জিপিএ-৫=৭ ৪. নিজাম উদ্দিন আজগর…
-
নারীর অধিকার রক্ষায় একধাপ অগ্রগতি
নারীর অধিকার রক্ষায় একধাপ অগ্রগতি তাহমিনা খাতুন ‘বাবার পরিচয় নেই, বন্ধ হলো মেয়ের লেখাপড়া’ শিরোনামে ২০০৭ সালের ২৮ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় ২৪ জানুয়া্রি ২০২৩ প্রথম আলোসহ দেশের অনেকগুলো দৈনিকের মাধ্যমে জানা গেল শিক্ষাক্ষেত্রে নারী ও শিশুর আইনগত অধিকার বিষয়ে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে ফর্ম পূরণের সময় শুধু বাবা নয়, লেখা যাবে মা ও আইনগত অভিভাবকের নাম। দৈনিক প্রথম আলোর প্রতিবেনটি ছিল এরকম- শিক্ষাক্ষেত্রের বিভিন্ন স্তরে ব্যবহৃত সব ফর্মে অভিভাবকের ঘরে বাবা মা অথবা আইনগত অভিভাবক শব্দ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হাইকোর্ট রায় দিয়েছেন। প্রথম আলোর প্রতিবেদনটি…
-
কৃতি ব্যক্তিবর্গ, গবেষক, গোপালপুর (ভায়না), পড়াশোনা, বই পর্যালোচনা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানী, ভায়না, লেখক পরিচিতি, শিক্ষকবৃন্দ, শিক্ষাবিদ, সাহিত্য
অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার (শেষ পর্ব)
অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার (শেষ পর্ব) মোহাম্মদ আব্দুল মতিন প্রকাশনা (৩য় অংশ): ১০। বিশ্ব ও সৌরজগৎ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ১৯৮৬ খ্রি.) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. আব্দুল মতিন পাটোয়ারী লিখেছেন (১৬ জুন, ১৯৮৬), “ড. রশীদ চেয়ারে অধিষ্ঠিত থাকাকালীন প্রফেসর আব্দুল জব্বার এই মূল্যবান গ্রন্থখানি রচনা করে ইপ্সিত উদ্দেশ্য সাধনে যে বহুলাংশে সফল হয়েছেন, তাতে কোন সন্দেহ নেই। এই গ্রন্থে বিধৃত হয়েছে পৃথিবীর তথা মহাবিশ্বের জন্মলগ্ন থেকে শুরু করে নানা ক্রমবিবর্তনের মাধ্যমে কি ভাবে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। সৌরজগতের সৃষ্টি রহস্য মানব জাতির কাছে এখনও বিরাট কৌতূহলের বিষয়। গণিত ও জোতির্বিজ্ঞানের গবেষকদের কাছে এই বই যেমন সহায়ক হবে তেমনি…
-
তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে
তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে আদ্যনাথ ঘোষের কবিতার সাহিত্য রস লতিফ জোয়ার্দার বয়স একটা সংখ্যা মাত্র। তারপরও পঞ্চাশ বছর বয়স প্রতিটি মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। আর সেই বয়স যদি হয় একজন কবির বয়স, তবে তা সেই কবির কাছে বয়সটা যেমন গুরুত্বপূর্ণ। তার সংসারের কাছে, তাঁর সমাজের কাছে, তাঁর বন্ধুদের কাছে, পাঠকের কাছে ও আশেপাশের মানুষগুলোর কাছে সমান গুরুত্বপূর্ণ। আজ আমি যে কবির কথা বলছি। সেই কবি বাংলা সাহিত্যের কবি আদ্যনাথ ঘোষ। এক সময় এই কবির সাথে পরিচয় না থাকলেও কবির কবিতার সাথে পরিচয়ের সুযোগ হয়েছিলো আমার। প্রথম কবিতা পড়ে কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম দীর্ঘসময়। এমন সময় সাহিত্য সম্পাদক অচিন্ত্য চয়ন…















