-
স্বপ্ন গোধূলি (শেষ পর্ব)
স্বপ্ন গোধূলি (শেষ পর্ব) আবু জাফর খান পাঁচ. ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে মাস ছয়েক হলো মিস অরুশি চৌধুরী মৃত্যুর প্রহর গুণছে। দিন যায়, রাত আসে। একেকটি রাতকে তার কাছে বড় বেশি প্রলম্বিত মনে হয়। রাত কিছুতেই ফুরায় না। যেন থমকে দাঁড়িয়ে থাকে, এগোয়ই না। প্রত্যূষে পুবাকাশ যখন আরক্ত আভা ছড়ায়, ভীষণ ভালো লাগে তার। কারা কর্তৃপক্ষ অরুশিকে জানিয়েছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে। অরুশি জানে, উচ্চতর আদালত ফাঁসির আদেশ অনুমোদন করলে অনুমোদনের তারিখ থেকে একুশতম দিন থেকে আটাশতম দিনের মধ্যে ফাঁসি কার্যকর করা হয়। ইতোমধ্যে ষোলোদিন পেরিয়ে গেছে। তার মানে পৃথিবীর আলো বাতাসে…



