• ওর-তেরোজন-২য়-পর্ব
    কে এম আশরাফুল ইসলাম (গল্প),  গল্প,  সাগরকান্দি (গ্রাম),  সাহিত্য

    ওরা তেরোজন (২য় পর্ব)

    ওরা তেরোজন (২য় পর্ব) কে এম আশরাফুল ইসলাম   নিশিপুরের করম আলী সর্বহারা ছেড়ে বাড়িতে বসে আছে। এটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। একদিন পড়ন্ত বিকেলে গোধূলি বেলায় সশস্ত্র কিছু জোয়ান এসে বাড়ি থেকে জোরপূর্বক তাকে ধরে নিয়ে যায়। পদ্মার কোল পার হওয়া মাত্রই একজন তার বামবাহু এক কোপে দেহ থেকে বিচ্ছিন্ন করে ডান কাঁধে ঝুলিয়ে দেয়! কি পাশবিক রোমহর্ষক দৃশ্য! করম আলী নির্বিকার। ও জানে ওদের কাছে কাকুতি মিনতি করা আর পাথরের সাথে কথা বলা একই কথা। পিছনে স্বজনদের কান্নার আহাজারি। নির্দয় পাষাণেরা বীরদর্পে এগিয়ে চলে। কিছুক্ষণ অগ্রসর হয়ে করম আলীকে বলে, ── এই ব্যাটা, এইখানে গর্ত কর। নিরুপায়…

  • ওরা-তেরোজন-১ম-পর্ব
    কে এম আশরাফুল ইসলাম (গল্প),  গল্প,  সাহিত্য

    ওরা তেরোজন (১ম পর্ব)

    ওরা তেরোজন (১ম পর্ব) কে এম আশরাফুল ইসলাম   শিশু আর ক্ষমতালোভী নির্বোধের হাতে অস্ত্র বা ক্ষমতা থাকলে তার পরিণতি হয় ভয়াবহ। তার খেয়াল খুশির অন্তরালে থাকে একান্তই ব্যক্তিস্বার্থ। ভারসাম্য হারিয়ে উন্মাদ বিবেকের পিঠে সওয়ার তার অর্বাচীন অভিলাষের দীঘল স্বপ্নচারিতা। মহাকালের অপ্রতিরোধ্য বহমান স্রোতে জগত জীবনের সবকিছুই অসহায়। ক্ষণিকের আস্ফালন আর লুকোচুরি যেন কচুপত্রে মুক্তা সদৃশ শিশির বিন্দু। পৃথিবীর কোনো দম্ভই স্থায়িত্ব বা প্রশংসিত হয়নি, হবেও না। পদ্মা-মেঘনার গর্ভে যে অঞ্চল বিলীন হয়, তা আবার কালচক্রে চর হিসেবে জেগে ওঠে। আবার বিলীন হয়। এ যেন প্রমত্তা নদীর স্বৈরাচারী স্বভাব। জেগে ওঠা বুকে আশ্রয় নেয় লাঠিয়াল স্বভাবের লোকগুলো। কিছু ভূমিহীন অসহায়…

  • কে-এম-আশরাফুল-ইসলাম
    লেখক পরিচিতি,  সাহিত্য

    কে এম আশরাফুল ইসলাম

    ঘটনাবহুল জীবনের অধিকারী কে এম আশরাফুল ইসলাম একাধারে একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, গল্পকার ও গীতিকার। কে এম আশরাফুল ইসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের  তালিমনগর গ্রামে স্বাধীনতা যুদ্ধ শুরুর দেড় বছর পূর্বে দেওয়ান বংশে মঙ্গলবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মাতার ভাষ্যমতে, ১৯৬৮ সালের সেপ্টেম্বর/অক্টোবরে তাঁর জন্ম। শিক্ষা সনদ অনুযায়ী ১ জুন তিনি জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন:  পিতা মরহুম আনোয়ার হোসেন, মাতা মরহুমা জরিনা বেগম। পিতা-মাতার ছয় সন্তানের মধ্যে তিনি চতুর্থ এবং সর্বকনিষ্ঠ আদরের ছোট ছেলে। অন্য ভাই বোনেরা পারিবারিক টানাপড়েনের কারণে পড়া-লেখা শিখতে পারেনি। পিতার কোনো আবাদযোগ্য ছিল না। সামান্য বসতভিটায় ছোট্ট ছনের ঘরে তাদের জন্ম এবং সে ঘরেই…

  • রাজামারা
    কে এম আশরাফুল ইসলাম (গল্প),  গল্প,  সাহিত্য

    রাজামারা

    রাজামারা কে এম আশরাফুল ইসলাম   কুমিল্লা জেলায় অবস্থিত গ্রামটি প্রকৃতির অবারিত সবুজ লীলা দিয়ে নকশীকাঁথার মত বুনন দিয়ে  জমিনকে সৌন্দর্যে লীলায়িত করেছে। ধান আর বিভিন্ন সবজির সমারোহ গ্রামটিকে আরও অপরূপে সজ্জিত করেছে। যেন মায়ার চাদরে ঘিরে রেখেছে। যতদূর যায় আঁখি অক্লান্তে মুগ্ধ হয়ে সব অবলোকন করে তৃপ্ত হই। আষাঢ় মাস। মেঘলা আকাশ। কখন যেন অঝর ধারায় বৃষ্টি পরে।   মেঠো পথ। প্রতিদিন সাইকেল চালিয়ে যাতায়াতে প্রায় ১৬ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়! ১৯৯৪ সাল। জয়নগর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রক্সি ক্লাস নেই। থাকি আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় শিক্ষক শহিদুল্লাহ স্যারের বাড়িতে। শহিদুল্লাহ স্যার উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। …

error: Content is protected !!