আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

  • ড.-অশোক-কুমার-বাগচী-২
    কৃতি ব্যক্তিবর্গ,  চিকিৎসক,  তাঁতিবন্দ (গ্রাম),  তাঁতিবন্ধ,  লেখক পরিচিতি,  সাহিত্য

    ডা. অশোক কুমার বাগচী

    ডা. অশোক কুমার বাগচী উপমহাদেশের চিকিৎসাশাস্ত্রের এক অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন। তিনিই সর্বপ্রথম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসুস্থ জীবন সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ তথ্য দাখিল করেন। জন্ম: ডা. অশোক কুমার বাগচীর পৈত্রিক নিবাস পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত তাঁতিবন্দ গ্রামে। তিনি ১৯২৫ খ্রিষ্টাব্দের ২৬শে নভেম্বর রংপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন: ডা. বাগচীর পিতার নাম দ্বিজদাস বাগচি। তাঁর জন্মের সময় পিতা দ্বিজদাস বাগচী পাবনা শহরের ‘বাগচি ফার্মেসি’তে ডাক্তারি করতেন। পিতা ও পিতামহ উভয়েই সেকালের নাম করা ডাক্তার ছিলেন। শিক্ষা জীবন: ডা. বাগচী ১৯৩৪ খ্রিষ্টাব্দে পাবনা জি.সি আইতে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন পাস করে…

  • আবু-জাফর-খান
    আহম্মদপুর,  লেখক পরিচিতি,  সাহিত্য,  সৈয়দপুর (আহম্মদপুর)

    আবু জাফর খান

    আবু জাফর  খান  পেশায় একজন চিকিৎসক। ভাবনায় কবি, কথাশিল্পী ও সংগঠক। তাঁর পুরো নাম কে এম আবু জাফর। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক পদে কর্মরত আছেন। লেখক হিসেবে আবু জাফর খান এর বিশেষত্ব, তিনি নিবিড় অন্তর অনুভবে প্রত্যহ ঘটে চলা নানান ঘটনা, জীবনের গতি প্রকৃতি, বাস্তবতার প্রতিচ্ছবি, ব্যক্তিক দহনের সামষ্টিক যন্ত্রণা তুলে আনেন নান্দনিক উপলব্ধির নিপুণ উপস্থাপনায়। তাঁর লেখায় ধ্বনিত হয় বিবেক কথনের অকৃত্রিম প্রতিভাষা। তিনি তাঁর লেখায় প্রতিধ্বনিত করেন নন্দনতাত্ত্বিকতায় জীবন বোধের সমকালীন বাস্তবতা। জন্ম: কবি ও কথাশিল্পী আবু জাফর খান ১৯৭৩ খ্রিষ্টাব্দের ৩১শে জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের…

  • সুজানগর-উপজেলার-কবি-সাহিত্যিক-ও-লেখকবৃন্দের-বইসমূহ
    বই পর্যালোচনা,  সাহিত্য

    সুজানগর উপজেলার কবি-সাহিত্যিক ও লেখকবৃন্দের বইসমূহ

    সুজানগর উপজেলার কবি-সাহিত্যিক ও লেখকবৃন্দের বইসমূহ: পাবনার সুজানগর উপজেলা সাহিত্য-সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক সমৃদ্ধ ভাণ্ডার। যুগে যুগে এই জনপদ থেকে বহু কবি-সাহিত্যিক ও গবেষক তাঁদের সৃজনশীল রচনার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। এ তালিকায় রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, কথাসাহিত্যিক, কবি, বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তিযুদ্ধের ইতিহাস রচয়িতা। তাঁদের রচিত গ্রন্থসমূহ ইতিহাস, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, সমাজতত্ত্ব ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ উপাদান বহন করে। ১. মাওলানা রইচ উদ্দিন  কোরআনের বাণী মরুবীণা সিন্ধু ও বিন্দু মুর্শিদাবাদ ভ্রমণ বিলাপ মুসলমান সমাজের দুরবস্থা ও তার প্রতিকার   ২. মুহম্মদ মনসুরউদ্দীন সংকলন: হারামণি ( প্রথম খণ্ড, ১৯৩১ খ্রি.) হারামণি ( দ্বিতীয় খণ্ড, ১৯৪২ খ্রি.)…

  • এম-আকবর-আলী
    কৃতি ব্যক্তিবর্গ,  গবেষক,  গোপালপুর (ভায়না),  ভায়না,  মাধ্যমিক বিদ্যালয়,  লেখক পরিচিতি,  শিক্ষা প্রতিষ্ঠান,  শিক্ষাবিদ,  সমাজসেবক,  সাহিত্য

    এম. আকবর আলী

    বাঙালি রেনেসাঁর অগ্রদূত এম. আকবর আলী। সুজানগর তথা পাবনার কৃতী সন্তানদের মধ্যে এম. আকবর আলী প্রথম সারির একজন। শিক্ষাবিদ, গবেষক, লেখক, চিন্তাবিদ, ইতিহাসানুরাগী, ঐতিহ্য সন্ধানী, দানশীল প্রভৃতি অভিধায় তাঁকে ভূষিত করা যায়। সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতবাড়িয়া কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। জন্ম: লেখক এম. আকবর আলী ১৯১১ সালের ১ মার্চ, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত ভায়না ইউনিয়নের গোপালপুর গ্রামে জন্ম জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন: পিতা মুন্সি মিয়াজান মল্লিক ও মাতা বুলুজান নেছা। তিন ভাই ও দুই বোনের মধ্যে এম. আকবর আলী ছিলেন দ্বিতীয়। মোহাম্মদ আবিদ আলী, এম. আকবর আলী ও মোহাম্মদ আবদুল জব্বার এই তিন সহোদর যেন…

  • এইচএসসি-সমমান-পরীক্ষার-ফলাফল-২০২১
    পড়াশোনা

    এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল-২০২১

    সুজানগর উপজেলার সকল কলেজের এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল-২০২১   ১. চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বাণিজ্য: পাস=৭; ফেল=১; জিপিএ-৫=১ মানবিক: পাস=৪২; ফেল=৬; জিপিএ-৫=১ বিজ্ঞান: পাস=১৯; ফেল=২; জিপিএ-৫=১১ মোট শিক্ষার্থীর সংখ্যা=৭৪, পাস=৬৮, পাসের হার=৯১.৮৯%; জিপিএ-৫=১৩   ২. রানীনগর বিদ্যালয় ও কলেজ (ভাটিকয়া) বাণিজ্য: পাস=৮; ফেল=১ মানবিক: পাস=২০; ফেল=১ মোট শিক্ষার্থীর সংখ্যা=২৮, পাস=২৮, পাসের হার=১০০%   ৩. সুজানগর মহিলা কলেজ বাণিজ্য: পাস=৪ মানবিক: পাস=১২৬; ফেল=৫; জিপিএ-৫=১৬ বিজ্ঞান: পাস=১১; ফেল=৩ মোট শিক্ষার্থীর সংখ্যা=১৪৫, পাস=১৪১, পাসের হার=৯৭.২৪%; জিপিএ-৫=১৬   ৪. সরকারি ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজ বাণিজ্য: পাস=১২৮; ফেল=২৬; জিপিএ-৫=৭ মানবিক: পাস=২৮৬; ফেল=১০; জিপিএ-৫=২৭ বিজ্ঞান: পাস=১৩৮; ফেল=৩০; জিপিএ-৫=১৮ মোট শিক্ষার্থীর সংখ্যা=৬০৭, পাস=৫৫২, পাসের হার=৯০.৯৪%; জিপিএ-৫=৫২…

  • আনোয়ারুল-হক
    কৃতি ব্যক্তিবর্গ,  নিশ্চিন্তপুর,  ভাষা সৈনিক,  সাতবাড়িয়া,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব

    আনোয়ারুল হক

    পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক, ভাষা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক ছিলেন সৎ ও আদর্শ সাংবাদিকতার অন্যতম পথিকৃত। জন্ম: সাংবাদিক ও ভাষা সংগ্রামী আনোয়ারুল হক ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১২ই ফেব্রুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন: পিতা তাজউদ্দিন আহমেদ (বিএ) ব্রিটিশ আমলে কলকাতা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। মা আমিরুন নেছা ছিলেন গৃহিণী। সাবেক ছাত্রনেতা নজমুল হক নান্নু এবং পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু তাঁর ছোটো দুই ভাই । তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে সুশোভন হক টুটুল পাবনার সাবেক  ক্রিকেটার। শিক্ষা জীবন: আনোয়ারুল হক নিশ্চিন্তপুর সরকারি…

  • সাইফুর-রহমান
    চরদুলাই,  দুলাই,  লেখক পরিচিতি,  সাহিত্য

    সাইফুর রহমান

    সাইফুর রহমান মূলত একজন গল্পকার। মানবজীবনের বৈপরীত্য ও মনস্তাত্ত্বিক বহুমুখিতা তাঁর লেখার প্রধান উপজীব্য। জন্ম: সাইফুর রহমান ১৯৭৭ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন: সাইফুর রহমানের পিতা জনাব মো. বজলুর রহমান পেশায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দীর্ঘদিন চিফ একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চরদুলাইয়ে প্রতিষ্ঠিত “বজলুর রহমান উচ্চ বিদ্যালয়” তাঁর একক প্রচেষ্টার উজ্জ্বল উদাহরণ। মাতা বেগম হোসনে আরা রহমান একজন গৃহিণী। তিনি পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। তাঁর তিন বোন রয়েছে। প্রথম বোন বদরুন নাহার শেলী। দ্বিতীয় বোন ডা. বিলকিস নাহার শিল্পী, পেশায় ডাক্তার। তৃতীয় বোন…

  • অধ্যাপক-ড-রুহুল-আবিদ
    কৃতি ব্যক্তিবর্গ,  গবেষক,  চিকিৎসক,  শিক্ষাবিদ,  সমাজসেবক

    অধ্যাপক ডা. রুহুল আবিদ

    অধ্যাপক ডা. রুহুল আবিদ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এলপার্ট মেডিকেল স্কুলের একজন অধ্যাপক। তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভস এর কার্যকরী সদস্য। এছাড়া তিনি হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল-HAEFA এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। অধ্যাপক ডা. রুহুল আবিদ ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ ব্যক্তিবর্গের মধ্যে একজন। একই সঙ্গে তাঁর অলাভজনক সংস্থা HAEFA (হায়েফা) তাঁর সঙ্গে শান্তি পুরস্কারে মনোনীত হয়। জন্ম: ডা. আবিদ ১৯৬১ সালের ২৭ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম লেখন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর পৌরসভায়। বেড়ে উঠেছেন চট্টগ্রাম ও ঢাকায়। ঢাকায় বাস করেছেন বিভিন্ন উপশহরে-মালিবাগ, ইন্দিরা রোড, কলাবাগান ও শ্যামলীতে। পারিবারিক জীবন:…

  • উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়,  পড়াশোনা,  শিক্ষা প্রতিষ্ঠান

    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২০২১

    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২০২১ সরকারি-বেসরকারি কলেজে  একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালা অনুসারে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি (যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ২৯ জানুয়ারী রাত ৮ টায় প্রকাশ করা হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ২ মার্চ থেকে। বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা…

  • আদ্যনাথ-ঘোষ
    ভায়না,  লেখক পরিচিতি,  সাহিত্য,  হেমরাজপুর

    আদ্যনাথ ঘোষ

    কবি ও প্রাবন্ধিক আদ্যনাথ ঘোষ প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও স্থানীয় পত্রিকায় কবিতা ও প্রবন্ধ লিখেন। কবিতা আশ্রম (ভারত) এবং কালি ও কলম সাহিত্য পত্রিকাসহ দেশ ও বিদেশের বিভিন্ন লিটল ম্যাগ ও সাহিত্য পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। জন্ম: আদ্যনাথ ঘোষ ১৯৭৩ খ্রিষ্টাব্দের ২রা জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত ভায়না ইউনিয়নের  পদ্মার তীরবর্তী নিসর্গ সৌন্দর্যশোভিত গ্রাম হেমরাজপুরে জন্মগ্রহণ করেন. পারিবারিক জীবন:  পিতা বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার ঘোষ এবং মাতা নিভা রানী ঘোষ। ১০ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। বড় ভাই বৈদ্যনাথ ঘোষ, সত্যনাথ ঘোষ, স্বপন কুমার ঘোষ, তাপস কুমার ঘোষ এবং বড় বোন মেনোকা রানী ঘোষ, প্রতিমা রানী ঘোষ, প্রতিভা রানী ঘোষ,…

error: Content is protected !!