-
কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা
কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাগরকান্দি মাদ্রাসা ও এতিমখানা নামে পরিচিতি লাভ করে। এটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত যার নিবন্ধন নং ৬৭২। এক নজরে কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং- •ধরন: জনগণের অর্থে পরিচালিত। •স্থাপিত: ২০০০ ইং •তত্ত্বাবধায়ক: শায়খুল হাদিস মুফতি মঞ্জুরুল আলম ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি শরিফুল ইসলাম। •প্রতিষ্ঠাতা পরিচালক: মাওলানা কাজী নাজমুল হুদা •শিক্ষার্থী: আবাসিক ও অনাবাসিক ৪০০+ •ঠিকানা: সাগরকান্দি (সুলতান গেট), সুজানগর, পাবনা। •ভাষা: বাংলা, আরবি, ইংরেজি, উর্দু ও ফারসি। অবস্থান: পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি গ্রামে কাসিমুল উলুম…
-
দীপ্তিদের দেবতা (শেষ পর্ব)
দীপ্তিদের দেবতা (শেষ পর্ব) এ কে আজাদ দুলাল গোসলখানায় গিয়ে দেখি নতুন লুঙ্গি, গামছা এবং গেঞ্জি আর বড় দুটো বালতি ভরা পানি। একটি বালিতে গরম পানি। ভাবছি, একেই বলে খান্দানী। প্রায় আধা ঘন্টা ধরে গোসল করে নিলাম। গিন্নীর দেয়া কোন কিছু ব্যবহার করতে হলো না। সযত্নে রেখে দিলাম। তবে পাঞ্জাবী-পাজামা পরিধান করে নতুন জামাই সেজে ডাকের অপেক্ষায় বসে থাকলাম। এমন সময় চৌদ্দ-পনের বছরের একটা মেয়ে রুমে ঢুকে সালাম দিলো। আমার নাম ঝুমুর। চলুন নাস্তা খাবেন। শান্ত স্নিগ্ধ জ্যোৎস্নার নরম আলো মাখানো চেহারা। স্বাভাবিক পোশাকে অপূর্ব লাগছে। কিছু না বলে ঝুমুরকে অনুসরণ করলাম। ছিমছাম খাবার ঘর। খাবার ঘরে কি নেই।…
-
ভালোবাসার গ্রাম, বাদল দিন, শরৎ
ভালোবাসার গ্রাম খোন্দকার আমিনুজ্জামান আমার ভালোবাসার গ্রামকে তোরা শহর বানানোর চেষ্টা করিস না তা হলে যে বাবুই পাখির একতলা দোতলা বাসা আর দেখতে পাবো না। টুনটুনিরা চলে যাবে, যাবে বহুদূর শুনতে পাবো না তাদের মিষ্টি মধুর সুর ছোটো গাছে তাদের জোড়া পাতার বাসা আর তো ভাই দেখা যাবে না। দোয়েল-কোয়েল ঘুঘু-শ্যামার সুমিষ্ট ডাক সেখানটায় দখল নিবে শহরের কাক বক-ডাহুক-মাছরাঙাদের উড়াউড়ি আর তো দেখা যাবে না। গ্রামের নির্মল বাতাস আর বিশুদ্ধ পানি ক্রমে দূষিত হবে জানি গো জানি শহরের বাস্তবতা আজ আর কারও অজানা না। সোঁদা সোঁদা মাটির গন্ধ পেতে গ্রামে ছুটে যাই মনময় দক্ষিণী হাওয়া সেখানে পাই পূর্ণিমা রাতে…
-
ঘুমিয়ে আছ, মফিজ
ঘুমিয়ে আছ মো. রমজান আলী খাঁন এইখানেতে ঘুমিয়ে আছো আমাকে একা ফেলে, তোমার খোকা কেঁদে শুধু তোমারই কথা বলে। কেঁদে বলে, বলোনা বাবা কোথায় মা জননী, দেখে আসি আমার মাকে বলোনা একটু শুনি। কতোদিন হলো মা জননী বলেনা আমার কথা, আমি যে খুঁজি আমার মাকে গিয়ে যথাতথা, খোকার কথার জবাব না দিয়ে চুপ করে বসে থাকি, তুমিই বলোনা খোকার এভাবে কতদিন দেব ফাঁকি? গামছা দিয়ে চোখ মুছায়ে আদর করে দেই চুমা, আদর করে খানা খাওয়ায়ে বলি বাছারে। তোমার কথা স্মরণ হলে অশ্রুতে ভাসে বুক, তুমি এমনই স্বার্থপর যেন খুঁজে নিয়েছে সুখ। যখন তোমাকে এনেছিনু ঘরে ছিলে তুমি এতটুকু, আদর করে…
-
তবুও ভালোবাসলাম (শেষ পর্ব)
তবুও ভালোবাসলাম (শেষ পর্ব) শাহানাজ মিজান ইমনের মা ডাক্তারের অনুমতি নিয়ে ফারিহাকে একটু নরম ভাত খাওয়ালো, খাওয়ার সাথে সাথে বমি হয়ে গেল। ইমন আরো অস্থির হয়ে গেল। মাকে বারান্দায় ডেকে নিয়ে বললো- মা, ফারিহা কি বাঁচবেনা ? মা রেগে ওর দিকে তাকিয়ে চলে গেল। ইমন মনে মনে ভাবছে- সবাই শুধু আমার সাথেই কেন রাগ করছে? আমি তো বার বার ফারিহাকে বাসায় যেতে বলেছি, ও কেন গেল না। আরো দুদিন পর, আজ ফারিহা অনেকটাই সুস্থ। ইমন ফারিহার হাত ধরে আছে। ইমন: তুমি এখনো আমার উপর রেগে আছো? (হঠাৎ তুমি করে কথা বলছে)। ফারিহা: কেন রেগে থাকবো না? ইমন: কেন রেগে…
-
দীপ্তিদের দেবতা (২য় পর্ব)
দীপ্তিদের দেবতা (২য় পর্ব) এ কে আজাদ দুলাল প্রায় মাসখানেক হলো নতুন কর্মস্থলে যোগদান করেছি। নতুন বাসা নেয়া হয়েছে। গিন্নী তার সংসার গোছগাছ নিয়ে ব্যস্ত। বাচ্চা দুটো নতুন জায়গায় এসে নিঃসঙ্গবোধ করছে। এখনো বন্ধু-বান্ধব জোটেনি। তবে গিন্নীর সাথে পরশিদের আলাপচারিতা চলছে। আমিও কলেজে যাওয়া-আসা করছি আর পাশাপাশি আসাদের ঠিকানাটা মনে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ড্রয়িং রুমে বসে ভাবছি কোথায় লেখা আছে ঠিকানা। হঠাৎ গিন্নী এসে পাশে বসে টেলিভিশন অন করল। এ প্রজন্মের তরুণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী অদিতি মহসিনের কণ্ঠে ভেসে এলো রবীন্দ্রনাথের জনপ্রিয় গান- ‘আমি চিনি গো চিনি তোমারে’। গানটি শুনতেই গোরা উপন্যাসের কথা মনে পড়ে গেল। আসাদ আমাকে স্মৃতিস্বরূপ এই…
-
সরদার জয়েনউদদীন (৪র্থ পর্ব)
সরদার জয়েনউদদীন (৪র্থ পর্ব) সাহিত্য মূল্যায়ন: কথাসাহিত্যিক সরদার জয়েনউদ্দীনের প্রথম গল্পগ্রন্থ ‘নয়ান ঢুলী’। নয়ান ঢুলী, কানা ফকিরের ব্যাটা, ফুলজান গল্প পর্যালোচনা- নয়ান ঢুলী ‘নয়ান ঢুলী’ গল্পের প্রধান চরিত্র নয়ান। সে ঢোল মেরামতের কাজ করে জীবিকা চালায়। তার এ-পেশায় দিনদিন রোজগারপাতি কমে আসছে। কারণ আগে হাতে খুব কাজ আসত। বারোয়ারি মন্দিরের কাজ, চৈত্রসংক্রামিত্মর কাজ, গাঁয়ের যাত্রা পার্টির কাজ। তাছাড়া ভাসান-গাজির গান, তিননাথের মেলা, রামনামের আসর থেকেও তার ডাক আসত। ঢোল মেরামতের বায়না, দিনদিন সব কেমন হয়ে গেল। পরিবর্তন হলে একশ্রেণির মানুষের পেটে যে টান পড়ে তার একটা ইঙ্গিত স্পষ্ট দেখা যায়। তাই আজকাল কাজ পেলে নয়ানের মন ভরে। হাতে যেন…
-
দীপ্তিদের দেবতা (১ম পর্ব)
দীপ্তিদের দেবতা (১ম পর্ব) এ কে আজাদ দুলাল এ বছরে ভাগ্যটা সত্যিই সুপ্রসন্ন। অ্যাসোসিয়েট প্রফেসর পদে পদোন্নতি আর পদায়ন জেলা শহরে নামকরা কলেজে। প্রমোশন এবং পদায়ন দুটোই আমার জন্য একটা সাফল্য। কিন্তু গিন্নী আর বাচ্চারা মনঃক্ষুণ্ন। এত দিনের পুরনো বন্ধুদের ছেড়ে যেতে হবে। বদলী ঠেকানোর কোন উপায় নেই। উপায় একটাই প্রমোশনটা যদি না নেই। গিন্নীকে অবগতি করতেই একবাক্যে বাতিল করে দিলেন। হাজার হলেও প্রফেসরের জীবনসঙ্গিনী। সমাজে আলাদা একটা পরিচয় আছে। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। বিপদ তো বলে কয়ে আসে না। ওৎপেতে বসে থাকে। শুধু সময় মত কাজে লাগানো যায় কিভাবে। মফস্বল শহর হতে জেলা শহরে বাসান্তর। প্রায় পাঁচ বছর…
-
সুশিক্ষার অভাব, ন্যায়ের যুদ্ধ, আমার জন্মভূমি
সুশিক্ষার অভাব মো: হাতেম আলী জীবন নামক ঘর সংসারে ধরে যদি ভাঙন, পর হয়ে যায় রক্তের ভাই ছিন্ন করে বাঁধন। গরু-বাছুর ছাগল-ভেড়া বসত ভিটা ঘর , ভাগ করে নেয় ধন সম্পদ আসবাব ফার্নিচার। বাবা-মা’ও আজ ভাগের পণ্য ভিন্ন পরস্পর , মা থাকে এক ছেলের ঘরে বাবায় অন্যত্তর। ভাই দেখে না ভাইয়ের মুখ আচার অনুষ্ঠানে , বোনের বাড়ী বোন যায় না মৃত্যু সংবাদ শুনে। সামাজিকতা হারিয়ে গেছে অসভ্য ছোঁয়ায় কুশিক্ষার প্রভাবেই সমাজ তাইতো হচ্ছে ক্ষয়। শিক্ষা শুধুই জ্ঞানচর্চা নয় শিক্ষা হল আলো, সুশিক্ষার পরশ পাথরেই আলোর প্রদীপ জ্বালো। আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা- পাশ্চাত্য শিক্ষা নতুন কুঁড়ি সুখ-সরোবর …
-
তবুও ভালোবাসলাম (২য় পর্ব)
তবুও ভালোবাসলাম (২য় পর্ব) শাহানাজ মিজান ফারিহা: তা কি বাচাতে বিয়ে করতে বাধ্য হলেন? বাবার জীবন নাকি সম্পত্তি? ইমন: মানে? ফারিহা: মানে, আপনার বাবা আপনাকে ত্যাজ্য করতে চেয়েছেন মানে তো সবকিছু থেকেই আপনি বঞ্চিত হতেন- তাই বলছিলাম। ইমন: বিশ্বাস করুন, বাবা মা, ছোট বোন সবাইকে আমি খুবই ভালোবাসি – – – – ফারিহা: আর বন্যাকে? ইমন:( থতমত করে) হ্যা, আমি বন্যাকেও খুব ভালোবাসি কিন্তু বাবা কিছুতেই আমার কোন কথা শুনতে চাইলেন না। ফারিহা: তো এখন কি করতে চাইছেন? ইমন: কি করবো? ফারিহা: আমার সাথে সংসার করবেন নাকি করবেননা? ইমন; আমি ঠিক বুঝতে পারছিনা কি করবো। ফারিহা: আশ্চর্য মানুষ আপনি,…






























