-
সুজানগর উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফল-২০২৬
পাবনার সুজানগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলায় মোট পাসের হার ৫৬.৬১% এবং সর্বমোট ১৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সুজানগর উপজেলার মোট ৩৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ৩,৬৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২,০৪৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১,৫৯৬ জন। ফলাফলে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর ভিত্তিতে বেশ কয়েকটি বিদ্যালয় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ১. পাসের হারে শীর্ষে: সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়: ১২০ জনের মধ্যে ৯৮ জন পাস করেছে। পাশের হার ৮১.৬৭%। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়: ৯০ জনের মধ্যে ৭২ জন পাস করেছে।…



