• বাংলাদেশ
    কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

    বাংলাদেশ, ভালোবাসার পর্ব, দেশের মাটি, স্বাধীনতা, সাবাশ বাংলাদেশ

    বাংলাদেশ খোন্দকার আমিনুজ্জামান    রূপ-অপরূপ সবুজ-শ্যামল সোনার বাংলাদেশ কত ভালোবাসি তবু ভালোবাসার হয় না কভু শেষ। হাওর-বাওর পাহাড়-টিলা কী সুন্দর সমতল! নদী-নালা খাল-বিল জলে করে ছল ছল এমন দেশ বাংলাদেশ ভালোলাগার নেইকো শেষ। বারো মাস ফুল-ফল ফসলের জয়গান দোয়েল-কোয়েল-ঘুঘু-শ্যামা-কোকিলের কুহুতান এমন দেশ বাংলাদেশ এই মাটিতেই জীবনটা হোক শেষ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান একসাথে গড়ব দেশের মান এই চেতনা অমর হোক এটাই সর্বশেষ। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- কষ্ট বিবেক সাদা মন   ভালোবাসা পর্ব ভালোবাসা ছিল বলে ত্যাগের মহিমা এল অঢেল রক্ত ঢেলে সোনার বাংলাদেশ হলো। বাংলাদেশ তুমি লাখো শহিদের পবিত্র আঙিনা বাংলাদেশ তুমি রক্তস্রোতে গড়া সাম্য চেতনা কত রক্ত রঙে স্বপ্নের স্বদেশ…

error: Content is protected !!